বাংলাদেশে ওয়ালীউল্লাহ্‌ চৰ্চা

DOI: https://doi.org/10.62328/sp.v26i1.5
Crossmark

Authors

Abstract

সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১) বাংলাদেশের কথাসাহিত্যের অন্যতম সৃষ্টিশীল ব্যক্তিত্ব। তাঁর রচনার পরিমাণ স্বল্প, নির্বাচিত কিন্তু আপন স্বাতন্ত্র্যে ও মৌলিকত্বে চিহ্নিত। ওয়ালীউল্লাহ্‌র রচনা-সম্ভারের মধ্যে আছে তিনটি উপন্যাস : 'লাল সালু' (১৯৪৮), ‘চাঁদের অমাবস্যা (১৯৬৪) ও 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮); দুটি ছোটগল্প সংকলন : ‘নয়ন চার৷' (১৯৪৫) ও ‘দুই তীর' (১৯৬৪) এবং তিনটি নাটক : ‘বহিপীর (১৯৬০) ‘তরঙ্গভঙ্গ' (১৯৬৪) ও 'সুড়ঙ্গ' (১৯৬৪)। 'সমকালে প্রকাশিত ‘উজানে মৃত্যু' নামে তাঁর একটি নাটক এখনো গ্রন্থবদ্ধ হয়নি। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ওয়ালীউল্লাহ্‌র গল্পগুলি সংকলিত হলেও খুব সহজে দুটি বই হয়। আন্তর্জাতিক সাহিত্য ও শিল্প-আন্দোলন সম্পর্কে আত্যন্তিক সচেতনতা অখচ দেশের মানুষ ও মাটির মৃত্তিকামূলে আশ্রয় প্রার্থনা, রচনার আঙ্গিকবৈচিত্র্য ও বিষয়বস্তুর নতুনত্ব সৃষ্টি ওয়ালীউল্লাহ্-প্রতিভার মূল ও মর্ম-কথা। এবং এই মানস-উৎকর্ষের কারণেই বাংলাদেশের নির্বিশেষ পাঠকসমাজে তিনি পরিচিত নন। তাঁর আবেদন এখনো সচেতন চিন্তাশীল ও ভাবুক পাঠকদের মধ্যে সীমাবদ্ধ। ওয়ালীউল্লাহ্-সম্পর্কিত আলোচনা, বিশেষকরে তাঁর সম্পর্কে একান্ত বিবেচন৷ তাই এখনো বিপুল নয়; তাঁর সৃষ্টিকর্মের মতোই কররেখায় সীমাবদ্ধ। তবে কখনো ভিন্নতর প্রসঙ্গে, কখনো৷ অনুষঙ্গী লেখক হিসেবে, কখনো সমকালীন অন্যান্য কথা কবিদের সঙ্গে প্রতিতুলনায়, আবার কখনো ঐতিহাসিক ধারার অনিবার্য লেখকরূপে তিনি বারবার অলোচিত হয়েছেন। বিভিন্ন সমালোচক নানা দৃষ্টিকোণ থেকে ওয়ালীউল্লাহ্‌র সাহিত্যকর্মের অপূর্বত্ব বিবেচনার চেষ্টা করেছেন।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1982-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলাদেশে ওয়ালীউল্লাহ্‌ চৰ্চা. (1982). সাহিত্য পত্রিকা, 26(1), 86-107. https://doi.org/10.62328/sp.v26i1.5
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০