রমেশ শীল : অগ্রথিত গীতিগুচ্ছ

DOI: https://doi.org/10.62328/sp.v26i1.4
Crossmark

Authors

Abstract

বাংলাদেশের মানুষের বোধনে কবিগান, কবিয়াল ও রমেশ শীল --এই অস্তিত্বত্ৰয় প্রায় সমার্থক। ফলতঃ রমেশ শীল সম্পর্কে সংক্ষিপ্ততম উচ্চারণের পূর্বেও কবিগান ও কবিয়াল সংক্রান্ত গৌরচন্দ্রিক। অত্যন্ত প্রাসঙ্গিক ও পূর্বসূত্রের ন্যায় অপরিহার্য। কবিগান সম্পর্কে মুহম্মদ আবদুল হাই-এর বর্ণনা নিম্নরূপ:
Kavi song is an open-air performance. It is a highly exciting dialogue in verse. In fact it is a poetic battle between two contesting poets.
Kavi songs were originally based mainly on religious traditions, but in later years their scope was extended to include almost all subjects. Sometimes kavi leads to violent presonal attacks on the opponent producing all the thrills of the moment, thus transgressing at times the limits of decorum and decency. Occasionally the poetical conversation becomes highly witty while thousands of people listen with rapt attentions
বঙ্গে কবিগানের সূচনা অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে। সুকুমার সেনের মতে, “অষ্টাদশ শতাব্দীর বহু পূৰ্ব্ব হইতেই ছড়া কাটিয়া ঢোল কাঁসির সঙ্গতে গান করার পদ্ধতি প্রচলিত ছিল। পরে এইরূপ বাধা ছড়ার সাহায্যে আসরে উত্তর-প্রত্যুত্তর বা বাকোবাক্য পদ্ধতি চলিত হয়। ইহাই দাঁড়া কবি। অষ্টাদশ শতাব্দীর শেষার্দ্ধে অশিক্ষিত তরজাওয়ালাদের হাত হইতে দাঁড়া কবি শিক্ষিত গীত রচয়িতাদের হাতে পড়িয়া কতকটা ভদ্রসমাজের উপযুক্ত হইল। আসরে বসিয়া সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তর গান রচনার ধারাও প্রবর্তিত হইল। ইহাই 'কবিগান'। এইরূপ গীত যাঁহারা করিতেন তাঁহারা কবিওয়ালা নামে উল্লিখিত হইয়া থাকেন।”

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1982-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রমেশ শীল : অগ্রথিত গীতিগুচ্ছ. (1982). সাহিত্য পত্রিকা, 26(1), 44-85. https://doi.org/10.62328/sp.v26i1.4