কবি সুধীন্দ্রনাথ দত্ত : প্রত্যয়ে প্রত্যয়ে

DOI: https://doi.org/10.62328/sp.v27i1.3
Crossmark

Authors

Abstract

সুধীন্দ্রনাথের চোখে মানবজাতির জন্য সান্ত্বনার সম্ভাবনাও দুর্নিরীক্ষ্য৷ তিনি বিশ্বাস করেননি, এলিয়টের মতো, ধর্মবিশ্বাসে প্রত্যাবর্তনেই মোক্ষ; ভাবেননি, মধ্যপর্যায়ের জীবনানন্দ দাশের মতে৷ প্রকৃতি সংলগ্নতাই অভীষ্ট লক্ষ্য; গ্রহণ করেননি, বিষ্ণু দে'র মতো, সকল সমাধানে মার্কসবাদের পক্ষ বস্তুতঃ কক্ষচ্যুত তিনি আজীবনই। ঘোষিত জড়বাদী কিন্তু অবশেষে নিরীশ্বর কি না সন্দেহ। ঈপ্সিত ক্ষণবাদী—তাঁর প্রণয়িনী ‘ক্ষণিক৷’ কিন্তু চিত্ত রবীন্দ্রনাথের 'চিরন্তনীর আকাঙক্ষায় ব্যাকুল। তিনি এন্টি-রোমান্টিকতার অভিসারী কিন্তু পরিণামে গভীর রোমান্টিক। যথার্থ প্রতীকী নন তিনি মালার্মে কি ভালেরির মতো; বরং ভেরেলিন ডাকেন তাঁকে, বাজাতে চান শব্দমন্ত্রে অসম্ভব অর্কেস্ট্রা৷ বাংলা ছন্দ ও মিলের সতর্ক-শাসনে থাকেন বলেই তাঁকে ধ্রুপদী ভাবা নিরর্থক। স্বরবৃত্ত ও মাত্রাবৃত্তের নিয়ন্ত্রিত দোলায় কিম্বা অক্ষরবৃত্তের প্রবহমানতায় তাঁর সমিল সঙ্গীত আধুনিক চৈতন্য ও শিল্পরীতির পরিশ্রমী সমন্বয়। বলেছেন শব্দযন্ত্র শিখেছেন মালার্মের কাছে, যদিও ঐ প্রসঙ্গে তাঁর প্রকৃত উত্তমর্ণ মধুসুদন ও রবীন্দ্রনাথ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1983-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কবি সুধীন্দ্রনাথ দত্ত : প্রত্যয়ে প্রত্যয়ে. (1983). সাহিত্য পত্রিকা, 27(1), 157-197. https://doi.org/10.62328/sp.v27i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%