কুতবন-কৃত প্রেম-কাব্য মৃগাবতী
Abstract
লিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যে উল্লেখ আছে যে মৃগাবতীর জন্য যোগী হয়ে রাজকুমার কাঞ্চনপুর গিয়েছিলো। কুতবনের কৃতিই ছিলো জায়সীর অবলম্বন। হিন্দী ভাষায় মেঘরাজ প্রধান রচিত একটি মৃগাবতী কাহিনী পাওয়া যায়। মেঘরাজের কাহিনী কুতবনের কাহিনী থেকে ভিন্ন নয় কিন্তু সেখানে নায়িকার পূর্ব—জন্মের কথা আছে এবং কাঞ্চনপুরের পথে কুমার কর্তৃক একাধিক কুমারীকে বিয়ে করার কথা আছে। তৃতীয়তঃ রাজকুমারের জীবনান্ত এবং তার শবের সঙ্গে রাণীদের চিতারোহণের কথা মেঘরাজের কাহিনীতে নেই। এতে মনে হয়, মেঘরাজের কাব্যের উৎস কুতবনের কাব্য নয়। উভয় কবিই সম্ভবতঃ একই অপভ্রংশ উৎস থেকে আপন আপন কাব্যের উপকরণ গ্রহণ করেছিলেন। মেঘরাজ অবশ্য কুতবনের অনেক পরবর্তী।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1983 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.