আবদুল হাকিমের বুদ্ধিজীবী সত্তা: কবির তৎপরতার নিরিখে
Keywords:
Abstract
বর্তমান আলোচনায় মধ্যযুগের কবি আবদুল হাকিমের (আনু. ১৬০০-১৬৭০) ইউসুফ-জলিখা (১৬৩৭), লালমোতি সয়ফুলমুলক (১৬৪৭), দুররে মজলিশ, নূরনামা এবং হানিফার লড়াই প্রভৃতি কাব্যের আলোকে তাঁকে বুদ্ধিজীবী হিসেবে পাঠের আওতায় আনা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বাঙালি মুসলমান জনসমাজের রস-রুচি, ঐতিহ্য নির্মাণ এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে হাকিমের সযত্ন প্রয়াস লক্ষ করা যায়। এ ছাড়া মধ্যযুগের বৈরী পরিবেশে তিনি ধর্মীয় শাস্ত্রকথা অনুবাদের ক্ষেত্রে বাংলা তথা হিন্দুয়ানি ভাষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। আলোচ্য প্রবন্ধে ভাষিক আধিপত্যের বিরুদ্ধে হাকিমের দ্রোহের শক্তির উৎস এবং আধিপত্যশীল ক্ষমতা-কাঠামোর বিপরীতে তাঁর প্রস্তাবিত বিকল্প ক্ষমতা-কাঠামোর স্বরূপ অনুসন্ধান করা হয়েছে।
Downloads
References
আবদুল করিম ও মুহম্মদ এনামুল হক (২০১৯)। আরাকান রাজসভায় বাঙলা সাহিত্য। ঢাকা: আকাশ
আবদুল হাকিম (১৯৮৯)। আবদুল হাকিম রচনাবলী (রাজিয়া সুলতানা সম্পাদিত)। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়
আহমদ শরীফ (২০১৪)। বাঙালি ও বাঙলা সাহিত্য ২য় খণ্ড। ঢাকা: নিউ এজ
আহমদ শরীফ (১৯৭২)। সৈয়দ সুলতান: তাঁর গ্রন্থাবলী ও তাঁর যুগ। ঢাকা: বাংলা একাডেমি
আহমদ ছফা (২০১৮)। বাঙালি মুসলমানের মন। ঢাকা: হাওলাদার প্রকাশনী
এডওয়ার্ড ডব্লিউ সাঈদ (২০২২)। রিপ্রেজেন্টেশনস্ অব দ্য ইন্টেলেকচুয়াল (দেবাশীষ কুমার কুণ্ডু অনূদিত)। ঢাকা: সংবেদ
এস এম লুৎফর রহমান (২০০৫)। বাঙালা লিপির উৎস ও বিকাশের অজানা ইতিহাস। ঢাকা: বাংলা একাডেমি
ওয়াকিল আহমদ (২০১৬)। বাংলার পীর সাহিত্য ও সংস্কৃতি। ঢাকা: বইপত্র
গিরীন্দ্রনাথ দাস (১৯৯৮)। বাংলা পির সাহিত্যের কথা। কলকাতা: আনন্দ
গৌতম ভদ্র (২০২১)। বুদ্ধিজীবী কারে কয় (আ-আল মামুন সম্পাদিত)। রাজশাহী: ম্যাজিক লণ্ঠন
থিবো দুবের (২০১৪)। ‘ভাঙিয়া কহিলে তাহে আছে বহু রস: কবি আলাওলের অনুবাদ-পদ্ধতি’, ভাবনগর। ঢাকা: ভাবনগর ফাউন্ডেশন
ফরহাদ মজহার (২০১৪)। ভাবান্দোলন। ঢাকা: মাওলা ব্রাদার্স
বিনয় ঘোষ (১৯৪৮)। বাংলার বিদ্বৎসমাজ। কলকাতা: প্রকাশ ভবন
মুহম্মদ মনসুর উদ্দীন (২০০৪)। রচনাবলী ১। ঢাকা: বাংলা একাডেমি
মোহাম্মদ মাহফুজউল্লাহ (২০০৪)। বাংলা কাব্যে মুসলিম ঐতিহ্য। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
রাজিয়া সুলতানা (১৯৮৭)। আবদুল হাকিম কবি ও কাব্য। ঢাকা: বাংলা একাডেমি
হুমায়ুন আজাদ (১৯৯৮)। বাঙলা ভাষার শত্রু-মিত্র। ঢাকা: আগামী প্রকাশনী
D’hubert, Thibaut (2018). In the shade of Golden palace: Alaol and Middle Bengali Poetics in Arakan. New York: Oxford University Press
D’hubert, Thibaut (2022). Meaningful Rituals. Delhi: Primus Books
Irani, Ayesha A (2021). The Muhammad Avatara, New York: Oxford University Press
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.