বাংলা ভাষায় শব্দের উপাদান

DOI: https://doi.org/10.62328/sp.v30i1.5
Crossmark

Authors

Abstract

ইন্দো-ইউরোপীয় ভাষার ‘শতম’ এবং ইন্দো-ইরানীয় শাখার অন্তর্গত আর্যভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। সুতরাং বাংলা শব্দভাণ্ডার বিভিন্ন যুগের বিভিন্ন ভাষার শব্দ নিয়ে গঠিত। ভারতীয় ব্যাকরণবিদদের পরিভাষা অনুসারে নব্য-ভারতীয় আর্যভাষার শব্দাবলী চারটি উপাদানে গঠিত:
১. তৎসম
২. তদ্ভব
৩. দেশী
৪. বিদেশী
প্রাকৃত ব্যাকরণবিদ-অনুসারে প্রাকৃতে প্রাপ্ত অপরিবর্তিত সংস্কৃত শব্দই তৎসম শব্দ ; --যেমন হরি/সুন্দর কুসুম ইত্যাদি। ‘দেশী' বলতে সেইসব শব্দাবলীকে বুঝানো হয়েছে—
১. যার মূল আর্যভাষায় পাওয়া যায় না ;
২. যা স্পষ্টভাবে এদেশে প্রচলিত আর্য-পূর্ব ভাষা—দ্রাবিড় /কোল ইত্যাদি।
'বিদেশী' উপাদান সম্পর্কে তাঁরা সচেতন নন, কারণ :
১. বিদেশী শব্দের স্বল্পতা;
২. এসব শব্দের উৎস সম্পর্কে অজ্ঞতা।
তবু প্রাচীনকালে পিক/দীনার শব্দগুলি ‘বিদেশী শব্দ' বলে পরিচিত ছিল। বাংলা ভাষায় শব্দের উপাদান সম্পর্কে বিভিন্ন ভাষাতত্ত্ববিদ মতামত প্রকাশ করেছেন। আলোচ্য প্রবন্ধে বিভিন্ন ভাষাতাত্ত্বিকের বাংলা ভাষায় শব্দের উপাদান সম্পর্কিত অভিমত তুলে ধরা হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-10-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা ভাষায় শব্দের উপাদান. (1986). সাহিত্য পত্রিকা, 30(1), 187-199. https://doi.org/10.62328/sp.v30i1.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%