রমেশ শীল : পত্রগুচ্ছ
Abstract
বাংলা কবিগানের বিকাশের ধারায় কবিয়াল রমেশ শীল একটি নতুন যুগের প্রবর্তক। লোককবিদের প্রতি সাহিত্য-গবেষকদের আপাত-অমনোযোগিতার কারণে এখন পর্যন্ত রমেশ শীলের পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় নি, সত্য। তবে তাঁর রচনাবলী ইতিমধ্যেই বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সাহিত্য-সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অদূর ভবিষ্যতে রমেশ-চর্চা স্ফীতাকার হয়ে উঠবে, তাতে কোন সন্দেহ নেই। রমেশ শীলের জন্ম বাংলা ১২৮৪ সনের ( ১৮৭৭ খ্রী. ) ২৬ বৈশাখ, চট্টগ্রামের হাওলা অঞ্চলে—বর্তমানে যে এলাকার পরিচয় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী গ্রাম। পিতা চণ্ডীচরণ শীল ও মা শ্ৰীমতি রাজকুমারীর একমাত্র পুত্র-সন্তান তিনি, বাকী তিনজনই কন্যা। তাঁর পুরো নাম রমেশচন্দ্র শীল। রমেশ-পরিবারের দীর্ঘকালীন পেশা কবিরাজী পদ্ধতিতে চিকিৎসা৷ রমেশ শীলের পিতা তাঁর বিয়ের পর পার্শ্ববর্তী এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসেন শ্বশুরবাড়ী। সেখানে তিনি বংশগত পেশাই অব্যাহত রাখেন। রমেশ শীলের মাতামহ পেশাগত ভাবে ছিলেন ক্ষৌরকার। সামান্য কিছু জমিজমাও তাঁদের পরিবারের ছিল। তবে সব মিলিয়ে আর্থিক স্বচ্ছলতা ছিল না, কোনরকমে খাওয়া-পরা চলত পরিবারটির। সাত বছর বয়সে স্কুলে ভর্তি হন রমেশ শীল। কিন্তু এখনকার হিসেবে চতুর্থ শ্রেণীতে পড়ার সময়েই তাঁর পিতৃবিয়োগ ঘটে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.