আধুনিক আরবী গদ্যসাহিত্যের ক্রমবিকাশ

DOI: https://doi.org/10.62328/sp.v30i1.3
Crossmark

Authors

Abstract

আল-নাহ্‌দা বা রেনেসাঁ যুগই আরবী সাহিত্যের আধুনিক যুগ হিসেবে কোন কোন ঐতিহাসিকের কাছে চিহ্নিত এবং ফরাসী বিপ্লবকেই এই যুগের সূচনাকাল বলে তাঁরা ধরেছেন। সাধারণতঃ ১৭৯৮ খ্রীস্টাব্দ হতে ১৯২০ খ্রীস্টাব্দ পর্যন্ত সময়কে আরবী সাহিত্যের রেনেসাঁ যুগ বলা হয় এবং ১৯২০ খ্রীস্টাব্দ হতে বর্তমান যুগ পর্যন্ত সময়কে আরবী সাহিত্যের আধুনিক যুগ বলা হয়। মূলতঃ অধিকাংশ ঐতিহাসিকের মতে ১৭৯৮ খ্রীস্টাব্দ হতে বর্তমান যুগ পর্যন্ত সময়ই হলো আধুনিক আরবী সাহিত্যের যুগ। নেপোলিয়ন বোনাপার্টীর মিশর ও ১৭৯৮ খ্রীস্টাব্দে ফরাসী সমর নেতা নিকটপ্রাচ্য আক্রমণের ফলে সমগ্র আরব জগতে এক চেতনা সঞ্চারিত হয় ৷ তা ছাড়া ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসী শক্তি মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবার পর পশ্চিমী দেশসমূহের সঙ্গে মধ্যপ্রাচ্যের এক সুনিবিড় সম্পর্ক স্থাপিত হয়৷ তখন পশ্চিমী প্রভাবের তেজোদীপ্ত আলোক মধ্যপ্রাচ্যের সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে প্রাণবন্যা বইয়ে দেয়। পাশ্চাত্য ভাবধারা সম্বলিত নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপিত হতে থাকে। এ-প্রসঙ্গে মিশরীয় পণ্ডিত হাসান আল-আররার (মৃ. ১৮৩৪ খ্রী.)-এর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দার আল- উলুম'-এর নাম করা যায়। ইউরোপীয় পণ্ডিতবর্গ এখানে সংস্কৃতির বিভিন্ন দিক ব্যাখ্যা করে জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদান করতেন। লেবাননের প্রখ্যাত পণ্ডিত বুতরুস আল-বুস্তানী (১৮১৯-১৮৮৩) প্রতিষ্ঠিত প্রথম আরবী সাময়িক পত্রিকা 'আল-জিনান'-এর ভূমিকাও এ-প্রসঙ্গে স্মরণযোগ্য। সাংস্কৃতিক বিনিময়ও আরবী সাহিত্যে ফলপ্রসূ কিয়া সাধিত করার পক্ষে পরম সহায়ক হয়। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-10-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আধুনিক আরবী গদ্যসাহিত্যের ক্রমবিকাশ. (1986). সাহিত্য পত্রিকা, 30(1), 97-138. https://doi.org/10.62328/sp.v30i1.3