অমিয় চক্রবর্তীর প্রেমের কবিতা

DOI: https://doi.org/10.62328/sp.v30i1.2
Crossmark

Authors

Abstract

বিপ্লবদীর্ণ এক শান্তিহীন ও অস্থির পৃথিবীর অধিবাসী কবি অমিয় চক্রবর্তী [ জন্ম : ১৯০১-মৃত্যু : ১৯৮৬]। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অস্থির ও জটিল যন্ত্রবিশ্বের দ্রুত পরিবর্তমান পট-পরিসরে তাঁর প্রখর চৈতন্য কবিতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। আধুনিক মানুষের প্রমিতিহীনতা ও অবিশ্বাস, জটিলতা দ্বন্দ্বজর্জর মানসের রূপকার হয়েও কবিতায় ও জীবনে সঙ্গতির অন্বেষণে ব্যাপৃত ছিলো এই কবিসত্তা৷ তীক্ষ্ণভাবে সচেতন তাঁর মনোলোক এবং সেখানে জটিলতর ভঙ্গিতে রূপায়িত হয়ে ওঠে আধুনিক আন্তর্জাতিক বিশ্বের মানব-মানস। অমিয় চক্রবর্তীর ‘অনুভূতির ব্যাপ্তি আন্তর্দেশিক, এমনকি আন্তর্জাগতিক। তাঁর কবিতার বিশিষ্ট প্রকরণকলার আপাতপ্রশান্তির অন্তরালে লুকিয়ে আছে তীব্র আন্দোলন। সচেতন পাঠকের গভীর গহনে প্রবিষ্ট হয় তার পংক্তিমালা এবং তার গাঢ় চৈতন্যের সান্নিধ্যে এক নতুনতর বোধি সেখানে মানবিক বিভা জ্বেলে দেয়। অমিয় চক্রবর্তীর কবিতায়, অলোকরঞ্জন দাশগুপ্ত লিখেছেন, ‘সহজ প্রত্যহের পটে বৈদ্যুতিক বে৷ধি জ্বলে ওঠে।’ এই বোধের অভিজ্ঞতা পাঠক অনিবার্যভাবেই অনুভব করবেন অমিয় চক্রবর্তীর প্রেমের কবিতায়। দ্বন্দ্বজর্জর ও অস্থির অনিকেত আধুনিক মানসের অনিবার্য বেদনা এইসব কবিতায় অমোঘ হয়ে উঠেছে। টুকরো ছবি, ভাঙা রূপচিত্র, দুরূহ অন্বয় এবং প্রতীকী শব্দ ও বাক্যাংশ মিলেমিশে তাঁর কবিতা এমন এক বিশিষ্টতা অর্জন করে, যার রসগ্রহণ পাঠকের সূক্ষ্মবুদ্ধি ও সচেতন মনষ্ক্রিয়ার অপেক্ষা রাখে। অমিয় চক্রবর্তীর প্রেমের কবিতার ক্ষেত্রেও এ-কথা সমান প্রযোজ্য। গাঢ়বদ্ধ অনুভব ও অনুভূতিপুঞ্জ সেখানে বেদনার ঘন নিঃশ্বাসে দুলে ওঠে। আবহমান বাংলা প্রেমের কবিতা থেকে অমিয় চক্রবর্তীর প্রেমের কবিতা নতুন কোন রূপ ধ'রে উপস্থিত হয়নি। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1986-10-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

অমিয় চক্রবর্তীর প্রেমের কবিতা. (1986). সাহিত্য পত্রিকা, 30(1), 69-96. https://doi.org/10.62328/sp.v30i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%