দীনবন্ধু মিত্রের সধবার একাদশী
Abstract
‘সধবার একাদশী'র প্রথম সংস্করণের আখ্যাপত্রটি পাওয়া যায়নি বলে নাটকটির রচনাকাল ও প্রকাশকাল বিষয়ে একটি জটিলতার সৃষ্টি হয়েছে। এ-কারণে দীনবন্ধুর নাট্যকর্মের পর্যায়ক্রমিক উৎকর্ষের ধারা বিবেচনার তথা সামগ্রিকভাবে দীনবন্ধু-মূল্যায়নের ক্ষেত্রে নির্দ্বন্দ্ব সিদ্ধান্ত গ্রহণ দুরূহ হয়েছে। বাংলা নাট্যসাহিত্যের অধিকাংশ আলোচক এবং দীনবন্ধু-গবেষকদের ধারণা, ‘সধবার নাটকটি ‘বিয়ে পাগলা বুড়ো' প্রহসনের পরবর্তী রচনা। একাদশী'র প্রকাশকাল এবং রচনাকালের মধ্যে যে একটি ঐতিহাসিক ব্যবধান বিদ্যমান---তা তাঁদের অধিকাংশের ভাবনাবিন্দুকে স্পর্শ করেনি। অবশ্য এই নিস্পৃহতার প্রধান উৎস ১৮৬৬ খ্রীস্টাব্দের ২৪শে নভেম্বর ‘বেঙ্গলী' পত্রে প্রকাশিত ‘সধবার একাদশী'র একটি সমালোচনা। ঐ একই পত্রিকায় এর চারমাস পূর্বে অর্থাৎ ১৮৬৬ খ্রীস্টাব্দের ২১শে জুলাই ‘বিয়ে পাগলা বুড়ো'র সমালোচনা প্রকাশিত হয়। এই ‘নির্দোষ-আমোদপ্রদ' প্রহসন 'বিয়ে পাগলা বুড়ো'র সমালোচনা প্রকাশকালে সম্পাদক লেখেন, “তিনমাস পূর্বেই সমালোচনা প্রকাশিত হওয়া উচিত ছিল।” এই তিনমাস যোগ করে সমালোচক- মহল ‘বিয়ে পাগলা বুড়ো'র প্রকাশকাল এবং রচনাকাল যুগপৎ ১৮৬৬ খ্রীস্টাব্দের এপ্রিল-মে মাসের কোন এক সময় বলে ধারণা করেন। এ-সাদৃশ্যে ‘সধবার একাদশী'র প্রথম সংস্করণের অবর্তমানে ‘বেঙ্গলী’ পত্রে প্রকাশিত সমালোচনার তারিখটি ধরে ‘সধবার একাদশী'কে ‘বিয়ে পাগলা বুড়ো'র পরের রচনা বলে সিদ্ধান্ত করেছেন। সমালোচনা- প্রকাশের তারিখ ধরে গ্রন্থ-প্রকাশের তারিখ কিংবা গ্রন্থ-রচনার তারিখ নির্ধারণ সর্বদা সত্য হবে এমন ধারণা যথার্থ নয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1986 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.