আল মাহমুদের উপমহাদেশ : মুক্তিযুদ্ধাশ্রয়ী আত্মজৈবনিক শিল্পভাষ্য
Abstract
আধুনিক বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য নাম আল মাহমুদ (১৯৩৬ ২০১৯)। বিশ শতকের পঞ্চাশের দশকে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে তাঁর আত্মপ্রকাশ ঘটেছে প্রতিশ্রুতিশীল একজন কবি হিসেবে এবং তিনি নির্মাণ করেছেন স্বকীয় এক কাব্যভূবন। তাঁর কাব্যযাত্রা নগরজীবনের ক্ষয়, ধ্বংস ও নিঃসঙ্গতার চিত্রাঙ্কনের মাধ্যমে শুরু হলেও বারবার তিনি ফিরে গেছেন ঐতিহ্য-সংলগ্নতায় ঋদ্ধ বাংলার গ্রামীণ লোকজীবনে; করেছেন শিকড়- সন্ধান। বাংলাদেশের স্বাধীনতা-পূর্ববর্তী সময়কালে কবিতাই ছিল তাঁর সাহিত্য-অন্বিষ্ট। স্বাধীনতা-পরবর্তীকালে কবিতার পাশাপাশি তিনি প্রবেশ করেন বাংলা কথাসাহিত্যের জগতে। সোনালী কাবিনের (১৯৭৩) কবি হিসেবে খ্যাত আল মাহমুদ কথাসাহিত্যের জগতে প্রবেশ করেন ছোটগল্প রচনার মাধ্যমে। কবিতা ও ছোটগল্পে যেমন, ঠিক তেমনি উপন্যাসেও তিনি প্রদর্শন করেছেন ঈর্ষণীয় সাফল্য। মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত উপমহাদেশ (১৯৯৩) উপন্যাসটি বাংলা কথাসাহিত্যে তাঁর এক উল্লেখযোগ্য সংযোজন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2019 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.