মৈমনসিংহ গীতিকা'র জনজীবন

DOI: https://doi.org/10.62328/sp.v34i1.8
Crossmark

Authors

Abstract

বাংলা সাহিত্যে এ যাবৎ সংগৃহীত গীতিকার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মৈমনসিংহ-গীতিকা।’ চন্দ্রকুমর দে কর্তৃক সংগৃহীত মৈমনসিংহ অঞ্চলের ১০টি পালাগান ডঃ দীনেশচন্দ্র সেন কর্তৃক সংকলিত ও সম্পাদিত হয়ে ‘মৈমনসিংহ গীতিকা' নামে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রকাশিত হয় ১৯২৩ খ্রীস্টাব্দে। ১৯২৩ সালে প্রথম আলোচ্য গাথাগুলির ইংরেজী অনুবাদ Eastern Bengal Ballads—Mymensingh নামে একত্রে প্রকাশিত হয় এবং তারপর ঐ একই বছরে মৈমনসিংহ গীতিকা নামে মূল গাথাগুলির সংগ্রহ প্রকাশিত হয়।’ মৈমনসিংহ গীতিকা- -য় সংকলিত পালাগুলো ময়মনসিংহ অঞ্চলে রচিত, প্রচলিত এবং এ অঞ্চল থেকে সংগৃহীত বলে সংকলনটির নাম দেয়া হয়েছে ‘মৈমনসিংহ গীতিকা।’ মৈমনসিংহ গীতিকা-র কোন কোন গাথা বা পালা একটু অন্যরকমভাবে ময়মনসিংহের বাইরে অন্যান্য অঞ্চলেও প্রচলিত দেখা যায়। বয়াতী কিংবা গায়েনদের কাহিনী চুরি করার স্বভাব রয়েছে- এ সমস্ত কারণে পালাগুলো যথার্থই ময়মনসিংহ অঞ্চলের কী না তা নিয়ে মতভেদ রয়েছে। কিন্ত উল্লিখিত সম্ভাবনার কারণ থাকলেও মৈমনসিংহ গীতিকা-র পালাগুলো যে ময়মনসিংহ অঞ্চলেরই জনজীবন ও ভাষার কাব্যরূপ, তা সন্দেহাতীত। কারণ এ সমস্ত পালায় বর্ণিত স্থান- কাল- পাত্র তথা ভৌগোলিক অবস্থান ও পরিবেশের যে পরিচয় বিধৃত, তাতে ময়মনসিংহ অঞ্চলের প্রত্যক্ষ ছাপ সুস্পষ্ট। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1991-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মৈমনসিংহ গীতিকা’র জনজীবন. (1991). সাহিত্য পত্রিকা, 34(1), 161-198. https://doi.org/10.62328/sp.v34i1.8