লোকসাহিত্য সমীক্ষা
Abstract
লোকসাহিত্য, লোকসঙ্গীত বর্তমানে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন- পাঠন ও গবেষণার বিষয়বস্তু। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে লোক সাহিত্যের পঠন-পাঠন এখনও সীমাবদ্ধ পর্যায়ে থাকলেও বাংলা লোকসাহিত্যের সমৃদ্ধি ও ঐতিহ্যের বিশ্বখ্যাতি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ক্ষিতিমোহন সেন, জসীমউদ্দীন, মুহম্মদ মনসুরউদ্দীন বাংলা লোকসাহিত্য ও সংস্কৃতির উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশে পাশ্চাত্যধারায় লোকসাহিত্যের আনুষ্ঠানিক পঠন-পাঠন পরিচিতির কৃতিত্ব আশুতোষ ভট্টাচার্য, আশরাফ সিদ্দিকী ও মযহারুল ইসলামের আলোচ্য প্রবন্ধে আমরা লোকসাহিত্যের পটভূমিকা অর্থাৎ লোকসংস্কৃতির পরিচয় দান প্রসঙ্গে লোকসংস্কৃতির সংজ্ঞা, স্বরূপ, সংস্কৃতি ও লোকসংস্কৃতির তুলনামূলক পর্যালোচনা, লোকসাহিত্যে ব্যক্তি সমষ্টি ও সমাজমানসের প্রতিফলন এবং লোকসাহিত্য সমীক্ষণের কিছু প্রয়াস সম্পর্কে আলোকপাত করেছি। লোকসংস্কৃতির সংজ্ঞা ও পরিধি ‘লোকসংস্কৃতি' শব্দটি ইংরেজী ফোকলোরের সমার্থক শব্দ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.