সাহিত্যসাধক মোহাম্মদ বরকতুল্লাহ্‌

DOI: https://doi.org/10.62328/sp.v34i1.4
Crossmark

Authors

Abstract

আধুনিক বাংলা সাহিত্যের মননশীল গদ্যরচনার ক্ষেত্রে মোহাম্মদ বরকতুল্লাহ্ একজন স্মরণীয় ব্যক্তিত্ব। ১৮৯৮ খ্রীস্টাব্দে সিরাজগঞ্জের ঘোড়াশাল গ্রামে ২রা মার্চ তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী আজম আলী এবং মাতার নাম তসিরণ বিবি। বাল্যকাল থেকেই মেধাবী ছাত্র হিসেবে তিনি সকলের স্নেহভাজন ছিলেন। ১৯১৪ সালে তিনি শাহজাদপুর উচ্চ ইংরেজী বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন; ১৯১৬ সালে তিনি রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে আই.এ. এবং ১৯১৮-তে দর্শনে অনার্স নিয়ে দ্বিতীয় বিভাগে বি.এ. পাস করেন। অতঃপর ১৯২০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এম. এ; ১৯২২ সালে আইন পরীক্ষায় পাস করেন এবং ১৯২৩ সালে ওকালতির সনদ লাভ করেন। এরপর তিনি প্রতিযোগিতামূলক 'বেঙ্গল সিভিল সার্ভিস' (বি.সি.এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে ইনকামট্যাক্স অফিসার হিসেবে চাকুরীতে যোগ দেন। কিন্তু মানসিক দিক থেকে খাপ খাওয়াতে না পেরে তিনি এ বিভাগ ছেড়ে প্রশাসনে যোগ দেন এবং ডেপুটী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরী জীবন শুরু করেন।  ১৯৫৩ সালের ৩রা মার্চ তিনি শিক্ষা বিভাগের ডেপুটি সেক্রেটারীর পদ থেকে অবসর গ্রহণ করেন। অতঃপর ১৯৫৫ সালে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হলে তিনি কিছুদিন বিশেষ কর্মকর্তার (অফিসার-ইন-চার্জ) দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের ২রা নভেম্বর ৭৬ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। উদার ও সংস্কারমুক্ত মনের অধিকারী মোহাম্মদ বরকতুল্লাহ্ উচ্চরাজপদে অধিষ্ঠিত থেকেও সারা জীবন বাংলা সাহিত্যের চর্চা করে গেছেন। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1991-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাহিত্যসাধক মোহাম্মদ বরকতুল্লাহ্‌. (1991). সাহিত্য পত্রিকা, 34(1), 81-104. https://doi.org/10.62328/sp.v34i1.4