সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় পুরাণ
Abstract
পুরাকাল থেকে অভিব্যক্ত ' পুরাণ' সাহিত্যের এক প্রাচীন ও সমৃদ্ধ উপাদান। পৌরাণিক বিশ্বাসের জগৎ থেকে বহুদূরবর্তী হওয়া সত্ত্বেও সুধীন্দ্রনাথ কবিতায় তার সাগ্রহ লালন ও পরিচর্যা করেছেন। প্রধানতঃ ঐতিহ্য নিষ্ঠা, পুরাণ-প্রসঙ্গের সংগে আশৈশব যোগাযোগ এবং আধুনিক কালে পুরাণের বিশেষ সাহিত্যিক মূল্যায়ন তাঁকে পুরাণ প্রয়োগে উদ্বুদ্ধ ও সক্রিয় করেছে। তবে লক্ষণীয় এই যে, পাশ্চাত্য সাহিত্যের বিশেষ বোদ্ধা ও অনুরাগী কবি পুরাণ প্রযুক্তির ক্ষেত্রে দেশীয় ঐতিহ্যে দৃঢ়মূল পুরাণ একই সংগে বাস্তব ও কল্পনায় সূত্রবদ্ধ, ঐতিহাসিক বিবর্তনের বিশেষ স্তরলগ্ন; মানুষের সীমাবদ্ধতা ও আকাঙ্ক্ষার যুগ্ম-স্রোতে লালিত। এ কালের কবির কাছে পুরাণের মূল্য অপরিসীম, কারণ আধুনিক যুগযন্ত্রণার প্রেক্ষিতে পুরাণ পেয়েছে ভিন্নতর তাৎপর্য। যন্ত্রশক্তির দূরন্ত আধিপত্য এবং মানবীয় ক্ষমতার খণ্ডীভবন, স্বাচ্ছন্দ্যের বিচিত্র আয়োজন এবং জীবনের করুণতম ব্যর্থতা-এ সবের মিলিত সহযোগে যে অসম পরিবেশ তারই আততিতে কবিতায় পুনর্জন্ম অলৌকিক বা অতি- মানবিক চরিত্রনিচয় ও ঘটনাসমূহের, পূর্বপুরুষের অসহায়, শঙ্কিত জীবনভাবনায় একদা যা কল্পনার ঐশ্বর্যে দীপ্যমান হয়ে উঠেছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.