প্রথম মুসলিম রবীন্দ্র-সমালোচক
Abstract
রবীন্দ্রসাহিত্যের আদি সমালোচকদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মৌলবী একরামদ্দীন। বস্তুতঃ তিনি মুসলমান সমালোচকদের মধ্যে প্রথম রবীন্দ্র সমালোচক। দুঃখজনক হলেও একথা সত্য যে আজকের দিনের অনেক রবীন্দ্রভক্তরবীন্দ্র সমালোচক হিসাবে একরামদ্দীনের নাম জানেন না। আমরা একরামদ্দীনের “ রবীন্দ্র প্রতিভা' গ্রন্থটি পাঠ করলে সমালোচক একরামদ্দীনের প্রতিভা সম্পর্কেও ওয়াকিফহাল হই। রবীন্দ্র-সমালোচক হিসাবে একরামদ্দীন যে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন সে কথা বলাই বাহুল্য। " মৌলবী একরায়দ্দীন বর্তমান ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কুলিয়া গ্রামে ১৮৮০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।' তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরী করতেন। ' রবীন্দ্র প্রতিভা' গ্রন্থ রচিত হয় ১৯১৪ সালে, কিন্তু প্রকাশিত হয় ১৯২১ সালে। আসলে এটি একটি সুদীর্ঘ প্রবন্ধ; ১৯১১ সালে রচিত বলে লেখক তার গ্রন্থের একস্থলে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথের 'বিসর্জন' নাটকের বিস্তৃত আলোচনা আছে এ গ্রন্থে। বিসর্জন' নাটকের আলোচনার পূর্বে আছে “ প্রস্তাবনা”। এই প্রস্তাবনায় আছে কবি রবীন্দ্রনাথ সম্পর্কে একটি সাধারণ আলোচনা। রবীন্দ্রনাথের কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে লেখকের তাৎপর্যপূর্ণ আলোচনা আছে এই অংশে । এখানে তিনি উল্লেখ করেছেন যে এই প্রবন্ধটি "বীরভূম সাহিত্য পরিষদে পাঠ করার জন্য ১৩১৮ (১৯১১) সালের জ্যৈষ্ঠ মাসে শ্রীযুক্ত বাবু শিবরতন মিত্র মহাশয়ের কাছে সমর্পণ করেন। ১৯৩০ সালে তাঁর দ্বিতীয় সমালোচনা গ্রন্থ কৃষ্ণকান্তের উইলে বঙ্কিমচন্দ্র প্রকাশিত হলে সমালোচক হিসাবে একরামদ্দীন খ্যাতি অর্জন করেন। তাঁর দুটি উপন্যাসও আছে—'কাঁচ ও মণি,' ও' নতুন মা'।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1990 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.