অভিধান-প্রসঙ্গ : টার্নার ও সুকুমার সেন
Abstract
বর্তমান নিবন্ধের আলোচ্য সুকুমার সেনের An Etymological Dictionary of Bengal {1000-1800 A.D.) এবং র্যাফ টার্নারের A Comparative Dictionary of the Indo-Aryan Languages অভিধানদ্বয়ের তুলনামূলক আলোচনা। সুকুমার সেনের অভিধানে (প্রকাশ : ১৯৭১) মূল শব্দের সংখ্যা ১৫ হাজার । সময়সীমা চর্যাপদ থেকে ১৮০০ সাল পর্যন্ত—বিবেচ্য বিষয় শুধু বাংলা শব্দ। টার্নারের অভিধানে (প্রকাশ : ১৯৬৬) বাংলা ছাড়াও সমগোত্রীয় অন্যান্য ভাষাও বিবেচ্য—এটি প্রকৃতপক্ষে ইন্দো-আর্য ভাষার তুলনামূলক অভিধান। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় ও' দুটি অভিধান অত্যাবশ্যকীয় রেফারেন্স-গ্ৰন্থ বর্তমান প্রবন্ধটিতে দুটি অভিধানের আলোচনা রয়েছে। একটি সুকুমার সেনের AN ETYMOLOGICAL DICTIONARY OF BENGAL (1000-1800 AD); অন্যটি Ralph Turner-3 A COMPARATIVE DICTIONARY OF THE INDO ARYAN LANGUAGES. সুকুমার সেনের অভিধানে চর্যাপদের ভিত্তিতে বাংলা ভাষার শব্দ নির্বাচনের সম্ভাব্য প্রাচীন সীমা ধরা হয়েছে ১০০০ খ্রিষ্টাব্দ আর সর্বনিম্ন সীমা বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ— মাথুর গসপেলের বাংলা অনুবাদের ভিত্তিতে ১৮০০ খ্রিষ্টাব্দ। অভিধানটিতে বাংলা শব্দ বলতে শুধুমাত্রা তদ্ভব শব্দাবলিকেই বুঝান হয়নি। মূলত উপর্যুক্ত সময়ের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত তৎসম, তদ্ভব, দেশী, বিদেশী প্রভৃতি শব্দবলিকে নির্দেশ করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.