বাংলা অভিধান-চর্চায় জ্ঞানেন্দ্রমোহন ও হরিচরণ
Abstract
বাংলা অভিধানকারদের উপর সংস্কৃত ভাষার ঐতিহ্যের যথেষ্ট প্রভাব সত্ত্বেও আধুনিক বাংলা ভাষার অভিধান সংকলনের রীতি ও আদর্শ আদৌ সংস্কৃত প্রভাবিত নয়। আধুনিককালের বাংলা অভিধান পরিকল্পনায় ডক্টর স্যামুয়েল জনসনের ইংরেজি অভিধানের প্রভাব সুস্পষ্ট। তবে ভাষাবিজ্ঞানের অগ্রগতির ফলে ইদানিংকালে অভিধান - সংঙ্কলনের ধারণাও অনেকাংশে পরিবর্তনমুখী। বাংলা ভাষায় এযাবতকাল যত অভিধান সঙ্কলিত হয়েছে তা মূলত ব্যবহারিক অভিধান । আদর্শ তাত্ত্বিক অভিধান এখনও আমাদের অনায়ত্ত রয়ে গেছে। বর্তমান নিবন্ধের অনুসন্ধানের বিষয় অষ্টাদশ, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধের বাংলা অভিধান চর্চার ধারা। এই ধারায় জ্ঞানেন্দ্রমোহন দাস ও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদানের মূল্যায়ন এর প্রধান উদ্দেশ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.