নজরুল পরিচালিত 'লাঙল' : সুভাষ সংখ্যা
Abstract
করাচির পল্টনের জীবনেই কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)-এর প্রকৃত সাহিত্যসাধনার সূত্রপাত। 'বাউণ্ডেলের আত্মকাহিনী', 'মুক্তি', 'স্বামীহারা', 'কবির সমাধি', 'হেনা', 'আশায়', 'ব্যথার দান', 'মেহের নেগার', 'ঘুমের ঘোর- প্রভৃতি গল্প ও কবিতা পল্টনে বসেই লেখা। ওই সময়ে এগুলো তিনি 'মাসিক সওগাত', 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি পত্রিকা', 'প্রবাসী', 'নূর'-পত্রিকায় প্রেরণ করেন এবং এসব পত্রিকায় সেগুলো প্রকাশিত হয়। পল্টন থেকে লেখালেখি সূত্রে মুজফফর আহমদ (১৮৮৯-১৯৭৩)-এর সঙ্গে তাঁর পরিচয় ঘটে । এই পরিচয় নজরুলের প্রতিভা বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধশেষে ৪৯নং বাঙ্গালি পল্টন ভেঙে দিলে (মার্চ ১৯২০) নজরুল কলকাতায় চলে আসেন। এখানে বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বোর্ডিং-এ (রমাকান্ত বোস ইন্সটিটিউট) তিন-চার দিন থাকার পর মুজফ্রের বাসায় (৩২, কলেজ স্ট্রীট) গিয়ে উঠেন এবং এখানেই থেকে যান। পল্টন-ফেরত নজরুল অন্য কোন চাকরি না খুঁজে লেখালেখিতে আত্মনিয়োগ করেন। সমসাময়িক পরিবেশটিও ছিলো তাঁর অনুকূল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.