জগদীশ গুপ্ত'র প্রথম গল্প
Abstract
কোনটি? এ সম্পর্কে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই মতানৈক্যের কারণ তাঁর প্রথম মৌলিক গল্পটি এতদিন কারো নজরে পড়েনি। ড. সুকুমার সেন জানিয়েছেন 'বিজলী'-পত্রিকায় ১৩৩১ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত “পেয়িংগেস্ট” জগদীশ গুপ্ত'র প্রথম মৌলিক গল্প। জগদীশ গুপ্ত'র 'গল্প সমগ্র' (প্রথম খণ্ড) সংকলনে অন্যতম সম্পাদক নিরঞ্জন চক্রবর্তী ও একই তথ্যের পুনরাবৃত্তি করেছেন। আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমীর জীবনীগ্রন্থমালায় সুকুমার সেনের এই তথ্য সংশোধন করে লিখেছেন, ড. সুকুমার সেনের ভুল তথ্য অনুসরণে সকলেই বলেছেন যে জগদীশ গুপ্তর প্রথম মৌলিক গল্প 'পেয়িংগেস্ট' প্রকাশিত হয় 'বিজলী' পত্রিকায় (২৯ ফাল্গুন ১৩৩১)। কিন্তু একটু সতর্ক অনুসন্ধান করলে তাঁরা জানতে পারতেন যে এই তথ্য সঠিক নয়। আবুল আহসান চৌধুরীর মতে, জগদীশের প্রথম মৌলিক গল্প 'তিনটি চুমু' প্রকাশিত হয় 'বিজলী' পত্রিকায় ১৭ মাঘ ১৩৩১ সালে। ৪ তিনি জানিয়েছেন, জগদীশ গুপ্ত লিখিত প্রথম গল্প 'জহর' নানা কারণে পরে প্রকাশিত হয়। ঢাকার 'প্রাচী'-মাসিক পত্রে জগদীশ গুপ্ত'র “অহেতুক” নামে একটি ছোটগল্প পাওয়া গেছে। সুনীলচন্দ্র বসু সম্পাদিত এই পত্রিকায় আষাঢ় ১৩৩১ সংখ্যায় গল্পটি মুদ্রিত। অর্থাৎ 'তিনটি চুমু' ও 'পেয়িংগেস্ট' প্রকাশকালের ৭/৮ মাস আগে মুদ্রিত 'অহেতুক' তাঁর প্রথম প্রকাশিত গল্প।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.