কনফেশনাল কবিতা ও রবার্ট লাওয়েলের লাইফ স্টাডিজ

DOI: https://doi.org/10.62328/sp.v39i2.4
Crossmark

Authors

Abstract

এম. এল. রোজেনথাল ১৯৬৭ সালে দি ৰিউ পোয়েটস' নামে একটি বই প্রকাশ করেন। ওই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তিনি একদল নবীন এবং অনতিনবীন মার্কিনী কবির কবিতা নিয়ে আলোচনা করেন যাদের তিনি নাম দেন "the Confessionals', অর্থাৎ স্বীকারোক্তিকারী কবিকুল। রোজেনথাল এই কবিদের মধ্যে লক্ষ করেন অকপটে নিজেদের আত্মাকে উন্মোচন করার প্রেষণা, মন খুলে স্বকৃত এবং অকৃত, কিন্তু প্রকল্পিত, সকল পাপের কথা স্বীকার করার প্রবণতা। যেন কোনো অদৃশ্য ফাদার কনফেসর (গীর্জায় পাপস্বীকারোক্তি শ্রবণকারী যাজক)-এর কাছে আত্ম-উন্মোচন করছে কোনো পাপী। নেই কোনো সামাজিক লজ্জাবোধের আড়াল; আর ফ্রয়েডের কথা যদি সত্যি হয়, তা হলে আমাদের সকলের মনই তো 'dunghill of forbidden desires'. স্মরণ করা যেতে পারে ওফেলিয়ার কাছে হ্যামলেটের স্বীকারোক্তি : "I am myself indifferent honest, but yet I could accuse me of such things, that it were better my mother had not home me", সাধারণত রবার্ট লাওয়েলকে ধরা হয় এই কনফেশনাল স্কুলের গুরু হিসেবে, এবং শিষ্যদের মধ্যে আছেন ডব্লিউ, ডি, স্বগ্রাস, জন বেরিমান, আন সেক্সটন এবং মিসভিয়া প্লাথ। স্মর্তব্য যে, শেষের তিনজন আত্মহত্যা করে নিজেদের পাপবোধের পরিসমাপ্তি ঘটান। অড্রিয়েননে রিচ এই ধারার অপ্রধান কবি, কারণ তার কবিতা অবিমিশ্র কনফেশনাল নয়। এই কবিদলের বাইরে থিওডোর র‍্যাথকেকেও কনফেশনাল কবি হিসেবে ধরা হয়ে থাকে, যিনি ১৯৪৮ সালে দি লস্ট সান নামক কাব্যগ্রন্থে এই বিশেষ ধরনের কবিতার বীজ বোনেন যদিও তিনি "did not greatly influence other poets, atleast until years later". কনফেশনাল কবিতার গুরুমন্ত্র অবশ্য রয়েছে লাওয়েলের গ্রন্থ লাইফ স্টাডিজে (Life Studies)। ১৯৫৯ সালে বইটি প্রকাশিত হয়। এর পর পুরো ষাটের দশক জুড়ে মার্কিনী কবিতায় কনফেশনাল কবিদের কর্মকাণ্ড ব্যাপক পরিচিতি লাভ করে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1996-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কনফেশনাল কবিতা ও রবার্ট লাওয়েলের লাইফ স্টাডিজ . (1996). সাহিত্য পত্রিকা, 39(2), 62-77. https://doi.org/10.62328/sp.v39i2.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%