মধুসূদন ও ওভিদ

DOI: https://doi.org/10.62328/sp.v39i2.2
Crossmark

Authors

Abstract

মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা শেষে বীরাঙ্গনা কাব্যে হাত দেন। বন্ধু রাজনারায়ণ বসুর নিকট লেখা এক চিঠিতে তাঁর এই গ্রন্থ রচনার কথা জানা যায়। সব মিলে ২১টি পত্রে তাঁর এই গ্রন্থ রচনার অভিপ্রায়। তবে তিনি লিখেছেন মাত্র ১১টি। পত্রগুলি এই :

দুষ্মন্তের প্রতি শকুন্তলা; সোমের প্রতি তারা; দ্বারকানাথের প্রতি রুক্ষিণী; দশরথের প্রতি কেকয়ী; লক্ষ্মণের প্রতি শূর্পণখা: অৰ্জ্জুনের প্রতি দ্রৌপদী; দুর্য্যোধনের প্রতি ভানুমতী; জয়দ্রথের প্রতি দুঃশলা; শান্তনুর প্রতি জাহ্নবী; পুরূরবার প্রতি উর্ধ্বশী; নীলধ্বজের প্রতি জনা।

মেঘনাদবধ কাব্যে কবির আদর্শ গ্রীক মহাকবি হোমার এবং বীরাঙ্গনা কাব্যে রোমান কবি ওভিদ। মেঘনাদবধ কাব্যে মধুসূদন অনুসরণ করেছেন হোমারের ইলিয়ড, কিন্তু বীরাঙ্গনা কাব্যে ওভিদের Heroides.

ওভিদের হিরোইদেস কাব্যের নায়িকা চরিত্রগুলি আহৃত হয়েছে গ্রীক পুরাণ এবং গ্রীক ও রোমান সাহিত্য থেকে। ওভিদ (৪৩ খ্রি. পূ. - ১৭ খ্রি.) তাঁর কাব্যের উপাদান সংগ্রহ করেছেন হাজার বছরের গ্রীক ও রোমান ঐতিহ্য থেকে। হোমারের মহাকাব্য, বিশেষত ট্রয় যুদ্ধের পটভূমিতে হিরোইদেস-এর অনেকগুলো পত্ৰ রচিত।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1996-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধুসূদন ও ওভিদ . (1996). সাহিত্য পত্রিকা, 39(2), 30-54. https://doi.org/10.62328/sp.v39i2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%