লৌকিক ছড়ার রূপ ও গঠন-প্রকৃতি

DOI: https://doi.org/10.62328/sp.v39i2.1
Crossmark

Authors

Abstract

'ছড়া' লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখা; এর প্রচারও সর্বাঞ্চলীয়। বাংলার এমন একটি ঘর নেই, যেখানে দু'-দশটি ছড়ার প্রচলন নেই। ছড়ার অন্তরের ও বাইরের সত্তা আছে যার সমন্বয়ে ছড়ার নিজস্ব পরিচয় ফুটে ওঠে। ভাব, ভাষা, ছন্দ, রস, রুচি, রূপ, শৈলী মিলে ছড়ার স্বতন্ত্র ভুবন রচিত হয়েছে। লোকসাহিত্যের অন্যান্য শাখার সাথে ছড়ার এসব উপাদানগত মিল নেই।' কথা, গাথা, গান, ধাঁধা, মন্ত্র, প্রবাদ ইত্যাদি স্বতন্ত্র গুণেই স্বতন্ত্র শাখা। ছড়ার নিজস্ব ছন্দ আছে যা অন্য শাখার নেই; ছড়ার ছন্দ মন্ত্র, বচন, ধাঁধা এমন কি, লোকসঙ্গীতকেও প্রভাবিত করেছে। স্বাসাঘাত প্রধান স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ ‘ছড়ার ছন্দ'। চার মাত্রা দ্বারা পর্ব গঠিত হয়: কারণ প্রতি পর্ব-সংখ্যা দুই থেকে চার পর্যন্ত বিস্তৃত। পর্বের প্রথম স্বরে ঝোঁক, অন্ত্যমিল, ধ্বনি-স্পন্দন, দ্রুত লয় ইত্যাদি মিলে এক মনোমুগ্ধ, চিত্ত-চাঞ্চল্যকর, আনন্দময় ভুবন রচনা করে। কাহিনী বলা হয়, ধাঁধা ধরা হয়, গান গাওয়া হয়, মন্ত্র উচ্চারণ করা হয়, কিন্তু ছড়া আবৃত্তি (recite) করা হয়। একে লৌকিক ভাষায় 'ছড়া কাটা' বলে। চলতি রীতির ছোট ছোট বাক্য দ্বারা ছড়ার চরণ গঠিত হয়। ভাষা প্রধানত চিত্রধর্মী, তবে বর্ণনাধর্মী ও প্রতীকধর্মী ভাষাও ছড়ায় ব্যবহৃত হয়। সহজ, সরল প্রকাশক্ষম ভাষা সাধারণ মানুষ, অনায়াসেই বলতে পারে; শিক্ষিত কবির তা অনায়ত্ত। রবীন্দ্রনাথ বলেন, “সহজ কথা যায় না বলা সহজে।" পল্লী কৰি এই আয়াসসাধ্য কাজটি সহজ ভাষায় অতি সহজেই সম্পন্ন করেন। ছড়ার মূল রস বাৎসল্য রস, তবে করুণ, রঙ্গ-ব্যঙ্গ রসেরও ছড়া আছে। কিছু কিছু মধুর ও ভাব রসের ছড়া আছে; ব্রতাদি ছড়ায় ভক্তিরসের সন্ধান পাওয়া যায় । স্নেহ, আদর, মমতা, প্রীতির স্পর্শ দিয়ে ছড়া রচিত হয়েছে। শঙ্খের ভেতর যেমন সমুদ্রের কল্লোল-ধ্বনি শোনা যায়, ছড়ায় তেমনি জাতির হৃদয়ের স্পন্দন শোনা যায়, আর উত্তাপ অনুভব করা যায়। ছড়ার ভাবজগৎ প্রায় অশ্লীলতা মুক্ত; তবে কিছু গ্রাম্যতাও আছে। প্রধানত ছড়ার ভাব শোভন, রুচিসম্পন্ন ও সর্বজনগ্রাহ্য। ব্যঙ্গমূলক ছড়া নৈর্ব্যক্তিক বলে আঘাতের তীব্রতা এতে প্ৰকাশ পায় না, কৌতুক ও রঙ্গ রসই প্রাধান্য পায়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1996-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লৌকিক ছড়ার রূপ ও গঠন-প্রকৃতি . (1996). সাহিত্য পত্রিকা, 39(2), 5-29. https://doi.org/10.62328/sp.v39i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%