অবক্ষয় ও উত্তরণ
Abstract
বাংলাদেশ নামক আমাদের এই রাষ্ট্রটি যে একটি সর্বব্যাপী অবক্ষয়ে ক্লিষ্ট, রুগ্ন ও অবসাদগ্রস্ত সে বিষয়ে কয়েক দশকের ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা ছাড়া আর কেউ বোধ করি দ্বিমত পোষণ করেন না। অবশ্য ক্ষমতাসীনদের মুখ থেকেও কখনো কখনো সচেতন বা অসচেতনভাবে সত্য বেরিয়ে পড়ে। কিন্তু অবক্ষয় নিরসনের কোনো চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না, বরং দিন দিন তার মাত্রা বেড়ে চলেছে। ফলে হতাশ্বাস মানুষকে এমনভাবে গ্রাস করেছে যে তারা এখন আর স্বপ্ন দেখে না। এই অবস্থা কোনো জাতির জীবনে ফলপ্রদ ভূমিকা রাখতে পারে না, বরং তাকে শক্তিহীন ও নিস্তেজ করে দেয়। এ অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে অন্য অনেকের সঙ্গে লেখক-বুদ্ধিজীবী-ভাবুকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাংলাদেশে এই ভূমিকা যথেষ্ট পালিত হচ্ছে বলে মনে হয় না। বরং দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে তাঁদের অধিকাংশই কোনো-না-কোনো রাজনৈতিক দলের লেজুড় বৃত্তিতে নিমগ্ন অথবা কোনো স্বার্থান্বেষী মহলের লোভের জালে আবদ্ধ'। হাতে গোনা যে দু'একজন লেখক-ভাবক দলাদলি ও স্বার্থসাধনের ঊর্ধ্বে থেকে এই রুগ্ন দেশটির প্রকৃত রোগ নির্ণয় ও নিরাময়ের উপায় সন্ধানে আন্তরিকভাবে প্রণোদিত, চিন্তাশীল প্রবন্ধকার আবুল কাসেম ফজলুল হক তাঁদের অন্যতম। তাঁর অবক্ষয় ও উত্তরণ গ্রন্থটিতে অবক্ষয়ক্লিষ্ট বাংলাদেশের প্রকৃত রূপচিত্র তুলে ধরে তা থেকে উত্তরণের উপায় সন্ধান তিনি করেছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1999 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.