আরবি কাব্যে রাসুলুল্লাহ (সা:) এর প্রশস্তি গাথা
Abstract
বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী কবিগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ প্রেরিত পুরুষ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফার (সা:) আদর্শ জীবনচরিত নিয়ে কবিতা লিখেছেন। রাসুলুল্লাহর (সা:) প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, প্রগাঢ় ভালবাসা, হৃদয়ের আর্তি ও পূর্ণ ভক্তি প্রকাশ পেয়েছে নবীপ্রেমিক কবিকূলের না’ত-ই-রাসূল রচনায়। রাসুলুল্লাহর আবির্ভাবের পর আরবদেশে ইসলাম এক নতুন জীবনের প্রতিষ্ঠা করতে আন্দোলন শুরু করলে ইসলামের শত্রু কুরাইশ দলপতিদের নির্দেশে জাহেলী যুগের আরব কবিরা তাদের সনাতনী কাব্য প্রতিভা ও কবিতার মাধ্যমে আক্রমণ চালিয়ে আন্দোলন বানচাল করতে অপপ্রয়াস চালায়। এমনকি এসব কবি জাহেলী যুগের প্রথায় নবী হযরত মুহাম্মদ (সা:) সাহাবায়ে কিরাম ও ইসলামের প্রতি নিন্দা ও ব্যঙ্গ করে কবিতা রচনা শুরু করলো। রাসুলুল্লাহ (সা:) তখন এসব অসংযমী কবিদের ইসলাম বিরোধী কার্যকলাপের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন। তাঁর আহবানে বিশিষ্ট সাহাবী হাস্সান বিন সাবিত আল-আনসারী (মৃ. ৬৭৪ খ্রি.), কাব বিন যুহায়ব (মৃ. ২৪ হি.), আবদুল্লাহ বিন রাওয়াহা (মৃ. ৬২৯ খ্রি.), কাব বিন মালিক (মৃ. ৬৭৯ খ্রি.) প্রমুখ কবি রাসুলুল্লাহ (সা:) ও তাঁর পিতৃপুরুষের বংশ মর্যাদা, শৌর্য-বীর্যের প্রশংসা ও সগর্ব বর্ণনায় এবং প্রশস্তিমূলক কবিতা রচনা করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সচেষ্ট হন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1999 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.