বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতীয় সংবাদপত্রের ভূমিকা
Abstract
উনিশ শত আটানব্বই সালের এপ্রিল মাসে ঢাকায় দুদিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রথম তথ্যমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিদ্যমান সম্পর্ক উন্নয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ তথ্যপ্রবাহের ওপর গুরুত্ব আরোপ করা হয়। দক্ষিণ এশীয় দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার আবহ গড়ে তোলার লক্ষ্যে এক যুগেরও বেশি আগে সার্ক গঠন করা হয়েছিল। যে কোন ধরণের সহযোগিতার পূর্বশর্ত হচ্ছে সমঝোতা। আর সমঝোতা হতে পারে শুধুমাত্র সচেতন জনগোষ্ঠীর মাঝে। তথ্য প্রদানের অন্যতম উদ্দেশ্য ব্যাপক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি করা। উনিশ শত সাতানব্বই-এর ডিসেম্বর মাসে ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষকদের এক সম্মেলনেও তথ্য বিনিময়ের মাধ্যমে দুদেশের জনগোষ্ঠীর মাঝে সমঝোতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1999 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.