মাহ্‌জারি আরবিকাব্য : একটি পর্যালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v42i3.7
Crossmark

Authors

Abstract

মাহ্‌জারি শব্দ আরবি 'হিজ্‌রাহ' থেকে উদ্ভূত। 'হিজ্‌রাহ' অর্থ প্রস্থান করা, Emigration বা অভিবাসন গ্রহণ করা। 'মাহ্‌জারি কবি' বলতে অভিবাসন প্রাপ্ত/, প্রবাসী কবিকে বুঝায়। উনবিংশ শতাব্দীর শেষ দশকে কিছু সংখ্যক আরব পরিবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সিরিয়া, লেবানন ও ফেলিস্তিন থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রস্থান করে নিউইয়ার্ক সহ বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের অধিকাংশ‍ই স্বদেশের প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত এবং খৃস্টান মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত। তাঁরা সবাই ছিলেন আরবি ভাষাভাষী, আরব বংশোদ্ভূত, আরব দেশের সন্তান। আমেরিকায় তাঁরা অভিবাসনপ্রাপ্ত (immigrants) হয়ে সেখানে আরব-বসতি স্থাপন করেন, আরবি ভাষায় পত্র-পত্রিকা প্রকাশ করেন। ঐসব পত্রিকায় আরবি ভাষায় সাহিত্য ও গবেষণা মূলক প্রবন্ধ, রচনা, গল্প ও কবিতা প্রকাশ করেন। পাশ্চাত্য সমাজ ও সংস্কৃতি দ্বারা প্রভাবান্বিত হবার ফলে তাঁদের মৌলিক অনুভূতির সাথে পাশ্চাত্য চিন্তাধারার সংমিশ্রণ ঘটে। আরবি ও পাশ্চাত্য সংস্কৃতির সংমিশ্রণের ফলে আরবি গদ্য ও পদ্য সাহিত্য সমৃদ্ধ হয়। 'মাহ্‌জারি' (প্রবাসী) কবিদের মধ্যে উত্তর আমেরিকার জিব্রান (১৮৮৩-১৯৩১), রশীদ আইয়ূব (১৮৭২-১৯৫১), নাসীর 'আরীদা (১৮৮৭-১৯৪৬), ইলিয়া আবুমাদী (১৮৮৯-১৯৫৭), মিখাঈল নুয়াইমা (১৮৮৯-) প্রমুখ, এবং দক্ষিণ আমেরিকার ইলিয়াস পরহাত (১৮৯৩-১৯৭৭), আবুল ফজল ওয়ালীদ, নিয়ামত কাজান, রশীদ আক্কুরী (১৮৮৭-১৯৮৪), ফওযী মা'লুফ (১৮৯৯-১৯৩০) এবং শফিক মা'লুফ প্রমুখ কবি আরবি কাব্যচর্চায় খ্যাতি অর্জন করেন এবং আরবি সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধকরণে ব্যাপক অবদান রাখেন। প্রবাসী আরব কবিদের কবিতা সনাতন আরবি কাব্যরীতির বন্ধন থেকে মুক্ত। ইতিপূর্বে আরব কবিগণ তাঁদের পূর্বসুরিদের অনুকরণ করে স্তুতি, তোষামুদি প্রভৃতি বিষয়ে কবিতা রচনা করতেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1999-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মাহ্‌জারি আরবিকাব্য : একটি পর্যালোচনা. (1999). সাহিত্য পত্রিকা, 42(3), 147-162. https://doi.org/10.62328/sp.v42i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%