সিকান্‌দার আবু জাফরের কবিতা : সংগ্রাম-কৰ্ষিত ভূমি

DOI: https://doi.org/10.62328/sp.v43i1.8
Crossmark

Authors

Abstract

ত্রিশোত্তর বাংলা কবিতা কিংবা পশ্চিমবাংলার কবিতার সঙ্গে বাংলাদেশের কবিতা আজকে পৃথক হয়ে ওঠার দাবি করতে পারে তার সাংগ্রামিক জনপদকেন্দ্রিক উত্তাপময় বৈশিষ্ট্যের জন্যই। এ-কথা নিঃসন্দেহে বলা যায়, বায়ান্ন, উনসত্তর, একাত্তর কিংবা নব্বই-এর গণআন্দোলন বাংলাদেশের কবিতায় এমন কিছু মাত্রা সংযোজন করেছে যা বাংলা কবিতায় এর পূর্বে প্রত্যক্ষীভূত হয়নি. হয়নি স্বাতন্ত্র্যসূচক।' ৪৭-পরবর্তী বাংলাদেশের কবিতায় যে মধ্যবিত্তের রূপায়ণ, হতাশাগ্রস্ত জীবন, নেতিবাদী দৃষ্টিভঙ্গি, রোম্যান্টিক স্বপ্ন-কল্পনা প্রভৃতি অনুষঙ্গ লক্ষণীয়, সেটি নতুন নয় বরং তিরিশেরই অনুবর্তন। বলা যায়, একমাত্র নতুন ভূ-খণ্ডের উৎকেন্দ্রিকতা, রাষ্ট্র-উদ্ভূত সমস্যাক্রান্ত দীর্ণ সমাজ ও পারিপার্শ্বিক চারিত্রই বাংলাদেশের কবিতাকে ভিন্নতা দিয়েছে। বিভাগোত্তরকালে কোলকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবীদের অভিযোজনগত সমস্যা, শিল্পসত্তার যথার্থ দিকনির্দেশনাগত সংকট তাঁদের বৃহৎ দায়িত্বের সম্মুখীন করে। সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিকের দায়ে মসিও যে অস্ত্রতুল্য ঝাঁঝালো হতে পারে, বাংলাদেশের কবিতার তরঙ্গায়িত পংক্তিমালায় সেটি আজ সুস্পষ্টভাবে চিহ্নিত। আর এই জনকেন্দ্রিক শিল্পবোধে যিনি অগ্রগণ্য তিনি কবি সিকান্‌দার আবু জাফর (১৯১৯-১৯৭৫)। ব্রিটিশবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, ভাষা আন্দোলন, '৬৯-এর গণআন্দোলন, '৭১-এর মুক্তিযুদ্ধ প্রভৃতির সঙ্গে সিকান্দার আবু জাফরের সাহিত্যকীর্তির সম্পর্ক উজ্জ্বল হয়ে আছে। অর্থাৎ, জীবন-জীবিকা, সমাজ-রাষ্ট্র-শিল্পসত্তা যেখানেই তিনি অন্যায় প্রত্যক্ষ করেছেন, সেখানেই তিনি হয়েছেন প্রতিবাদী।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1999-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সিকান্‌দার আবু জাফরের কবিতা : সংগ্রাম-কৰ্ষিত ভূমি. (1999). সাহিত্য পত্রিকা, 43(1), 121-134. https://doi.org/10.62328/sp.v43i1.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%