রমেশচন্দ্র সেনের ছোটগল্প : প্রান্ত-বদলের আকাঙ্ক্ষা

DOI: https://doi.org/10.62328/sp.v43i1.5
Crossmark

Authors

Abstract

রমেশচন্দ্র সেন (১৮৯৪-১৯৬২) একজন বিস্মৃতপ্রায় কথাসাহিত্যিক। প্রাচ্যমনস্তত্ত্বের' দক্ষ রূপশিল্পী রমেশচন্দ্র 'কল্লোল'-সমকালে সাহিত্যচর্চায় অগ্রসর হলেও চল্লিশের প্রগতিধারায় নিম্নবর্গীয় মানুষের পটচিত্রে তাঁর প্রধান অভিনিবেশ। 'পেশায় কবিরাজ নেশায় সাহিত্যিক' আমৃত্যু দারিদ্র্যের সঙ্গে বসবাস করেও সমাকালীন সকলপন্থার সাহিত্যকর্মীদের জন্য গড়ে তুলে ছিলেন 'সাহিত্য সেবক সমিতি'(১৯১১)। কিন্তু মৃত্যুপরবর্তীকালে এই সাহিত্যসেবীদের পক্ষ থেকে রমেশচন্দ্রকে স্মরণ করার কোনো তাগিদ অনুভূত হয় নি। তাঁর ব্যক্তিত্বের অন্তর্মূলেও হয়তো নিহিত ছিলো বিস্মৃতির উৎস-সূত্র। সংঘমনস্ক রমেশচন্দ্র একান্তে ছিলেন আত্মমগ্ন ও নিরুদ্যোগী স্বভাবের। পূর্ববঙ্গীয় গ্রামীণ সারল্য ও কবিরাজসুলভ জনসংযোগপ্রীতি হয়তো তাঁকে সর্বাবয়বে সমকালীন আধুনিক মানুষে পরিণত করে নি! তবু তাঁর ব্যক্তি ও শিল্পীজীবন কৈতবধর্মী সংযোগহীন সমান্তরাল নয়, একাত্ম। অভিজ্ঞতা, অভিপ্রায় ও আবেগের তীব্র ভাষাপ্রকাশ তাঁর ছোটগল্প। ক্লাসিক সারল্য ও উজ্জীবনের মূর্ত আকাঙ্ক্ষায় মানবনিষ্ঠা তাঁর শিল্পীসত্তার প্রাণশক্তি। এই মানুষ সময় ও সমাজের প্রেক্ষাপটে কেন্দ্রপরিত্যক্ত অপরমানুষ—ব্রাত্যজন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1999-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রমেশচন্দ্র সেনের ছোটগল্প : প্রান্ত-বদলের আকাঙ্ক্ষা . (1999). সাহিত্য পত্রিকা, 43(1), 69-77. https://doi.org/10.62328/sp.v43i1.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%