সৈয়দ ওয়ালীউল্লাহর 'রীতিবিরুদ্ধ নাটক'

DOI: https://doi.org/10.62328/sp.v43i1.3

Authors

  • লায়লা জামান University of Dhaka Author

Abstract

সৈয়দ ওয়ালীউল্লাহর 'অমীমাংসিত' ‘রীতিবিরুদ্ধ নাটক,' 'শূন্যতা' ও 'চুল' শীর্ষক চারটি অপরিজ্ঞাত রচনা দুষ্প্রাপ্য সাময়িক পত্রের পাতা থেকে সম্প্রতি পাওয়া গেছে। এসব রচনা এ পর্যন্ত তাঁর কোনো গ্রন্থ বা রচনাবলিতে গ্রথিত হয়নি। 'অমীমাংসিত' নক্‌শা জাতীয় রচনাটি ওয়ালীউল্লাহর প্রথম রচনা বলে আমরা অনুমান করি। এই রচনাটি অন্যত্র পুনর্মুদ্রণ করেছি। এটি প্রথম প্রকাশ পায় ১৯৪২এ সজনীকান্ত দাস (১৯০০-৬২) সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায়। এখানে আমরা তাঁর 'রীতিবিরুদ্ধ নাটক' শীর্ষক একটি অজানা গল্প সংকলন করছি। এই রচনাটি প্রকাশ পায় আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭-১৯৭৮) সম্পাদিত দৈনিক আজাদের ঈদ- সংখ্যায় (সেপ্টেম্বর ১৯৪৪ / আশ্বিন ১৩৫১)। ঈদ-সংখ্যা আজাদে প্রকাশকালে শিরোনামের নীচে প্রথম বন্ধনীর মধ্যে লেখা ছিল' 'নাটিকা। অভিনয়ের জন্য অনুপযোগী।' তবে সূচিপত্রে উল্লেখ ছিল 'গল্প'। এই সংখ্যায় আর যাদের লেখা মুদ্রিত হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য : আবুল কালাম শামসুদ্দীন, আহসান হাবীব, ওবায়েদুল হক, ইব্রাহীম খাঁ, শওকত ওসমান, সৈয়দ আলী আশরাফ, মোহাম্মদ মোদাব্বের, এম. নাসির আলী, ফররুখ আহমদ, গোলাম কুদ্দুস, জুলফিকার হায়দার, বেনজীর আহমদ, সুকান্ত ভট্টাচার্য্য,' আদমউদ্দীন, আবদুল মওদুদ, কাজী মোহাম্মদ ইদরিস, সৈয়দ সাজ্জাদ হোসায়েন, সৈয়দ আলী আহসান, জহিরুল হক, বসুধা চক্রবর্তী, মীজানুর রহমান, মাহবুব উল আলম, ফতেহ্ লোহানী, বেগম হোসনে আরা, অখিল নিয়োগী, আশরাফ হোসেন সিদ্দিকী, ফররুখ আহমদ, জসীমউদ্দীন, আবুল কালাম শামসুদ্দিন, আনিস চৌধুরী, মোহাম্মদ রওশন ইজদানী, আবুল হোসেন মিয়া, ছোলতানউজ্জামান খান।প্রসঙ্গত উল্লেখ্য যে, সৈয়দ আকরম হোসেন সম্পাদিত সৈয়দ ওয়ালীউল্লাহ রচনাবলী'র দ্বিতীয় ও শেষ খণ্ডে ৩২টি গল্প অগ্রন্থিত গল্পগুচ্ছ অংশে সংকলিত হয়েছে। সৈয়দ আবুল মকসুদ সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র জীবন ও সাহিত্য গ্রন্থে 'সীমাহীন এক নিমেষে' রচনাটির পুরো পাঠ দিয়েছেন আর 'অগ্রন্থিত প্রাথমিক গল্প' অংশে 'চিরন্তন পৃথিবী', 'হোমেরা', 'স্বগত', 'স্বপ্নের অধ্যায়' 'স্বপ্ন নেবে এসেছিল', 'ঝড়ো সন্ধ্যা' 'স্থাবর', 'মৃত্যু', 'নানীর বাড়ীর কেল্লা', 'ও আর তারা' 'সাত বোন পারুল' 'দ্বীপ' এবং 'সবুজ মাঠ' রচনাসমূহ সম্পর্কে পরিচিতি দিয়েছেন। এই বইয়ের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় ভাগে ‘অগ্রন্থিতা' অংশে সংগ্রহ করেন 'রক্ত ও আকাশ' (মূল ইংরেজি থেকে লেখকের সকৃত বঙ্গানুবাদ) ও 'বুবু' গল্পদ্বয়। আবদুল মান্নান সৈয়দ ২৭টি অগ্রন্থিত ছোটগল্পের তালিকা সংকলন করেছেন।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1999-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সৈয়দ ওয়ালীউল্লাহর ’রীতিবিরুদ্ধ নাটক’ . (1999). সাহিত্য পত্রিকা, 43(1), 49-57. https://doi.org/10.62328/sp.v43i1.3