মধ্যযুগের বাংলাকাব্য : পাটীগণিতচর্চাপ্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v43i1.2
Crossmark

Authors

Abstract

মধ্যযুগের (খ্রিষ্টীয় তের শতক থেকে আঠার শতক পর্যন্ত সময়ের) বাংলাকাব্য নানা বৈচিত্রে পরিপূর্ণ। এসব বিভিন্নতার মধ্যে সংখ্যাশব্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগের বিষয়টিও অন্যতম বিশুদ্ধ সংখ্যাশব্দ, এসময়ের বাংলাকাব্যে বহুমুখী তাৎপর্যে অভিষিক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। পুরোনো কবিদের হেঁয়ালিমূলক শ্লোকের মধ্যে বিশুদ্ধ সংখ্যাশব্দের সাঙ্কেতিক প্রতিরূপগ্রহণ এবং অন্যত্র বিশুদ্ধ সংখ্যাশব্দের প্রতীকীকরণ ও অনির্দিষ্ট-অর্থে ব্যবহারত প্রভৃতি বিষয় এখানে বিশেষভাবে স্মরণযোগ্য। মধ্যযুগের বাংলাকাব্যে (ও সংস্কৃত সাহিত্যে) প্রযুক্ত বিশুদ্ধ সংখ্যাশব্দের বৈকল্পিক (alternative) প্রতীকীপ্রতিরূপমূলক নানা শব্দসম্পর্কে এযাবৎ যথেষ্ট আলোচনা হয়েছে। বাংল প্রতীকীকৃত- ও অনির্দেশক সংখ্যাশব্দবিষয়েও নাতিহ্রস্ব গ্রন্থ প্রকাশিত হয়েছে। তবে, মধ্যযুগের বাংলাকাব্যে পাটীগণিতচর্চার নমুনাও যে কিছুটা মেলে, এবিষয়টি এখনও স্বতন্ত্রভাবে আলোচিত হয় নি। তাই এপ্রবন্ধে মধ্যযুগের বাংলাকাব্যের পাটীগণিতচর্চার প্রসঙ্গ নিয়ে যৎকিঞ্চিৎ আলোচনা কর হল।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1999-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধ্যযুগের বাংলাকাব্য : পাটীগণিতচর্চাপ্রসঙ্গ . (1999). সাহিত্য পত্রিকা, 43(1), 17-47. https://doi.org/10.62328/sp.v43i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%