অগ্নিষ্টের পথে : বিষ্ণু দে
Abstract
বৃদ্ধ বটের বয়সী ছায়ায় দাঁড়িয়ে যে ক'জন তরুণ কবি কবিতার নতুন পথ-সন্ধানে উৎসুক ছিলেন বিষ্ণু দে তাঁদের মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কারণ ঐতিহাসিক ক্রমবিকাশের পথে তাঁর কবিতা একটি পরিণত উপসংহারে পৌঁছেচে। সেখানে আছে নানা বাঁক-বদল, বর্জন-গ্রহণ এবং উত্তরণের স্বাক্ষর। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কবিতা ভাব ও ভাষায় পেয়েছে পূর্ণতা। অবিরত লিখেছেন তিনি, সুধীন্দ্রনাথ এই শক্তিকে তুলনা করেছিলেন রবীন্দ্রপ্রতিভার সঙ্গে। রবীন্দ্রোত্তর কবিতার সযত্নচর্চিত দুরূহতা অতিক্রম করে তিনি পৌঁছেচেন সংহত, ঋজু স্বচ্ছতায় কালের সত্য কণ্ঠে নিয়ে, চেতনায় সমগ্রতায়, বৈদগ্ধ্যের দ্যুতিতে, পরীক্ষা-নিরীক্ষার ক্লান্তিহীন উদ্যমে, লোকায়ত জীবনের ঘনিষ্টতায়, কথ্য বাচনভঙ্গির সরল প্রয়োগে তিনি কবিতায় এনেছেন পৃথক ঔজ্জ্বল্য। তাঁর সমকালীনদের মধ্যে বুদ্ধদেব বসু ক্রমাগত লিখেও একটি বিশেষ ভাববৃত্তের বাইরে যেতে পারেননি, প্রতিভাধর সুধীন্দ্রনাথ তো অনেক আগেই স্তব্ধ, জীবনানন্দ দাশের ছিল নিজস্ব ক্লান্ত পৃথিবী পরিক্রমা, অমিয় চক্রবর্তী আন্তর্জাতিক প্রেক্ষাপটে দর্শন-ভাবনায় উচ্চকিত—এঁদের মধ্যে বিষ্ণু দে স্বতন্ত্র তাঁর উচচারণে, অভিঘাতে, সচেতনতায়, সৃষ্টি-মুখরতায় এবং বারংবার নিজেকে অতিক্রমের সাহসী প্রয়াসে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1982 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.