সুধীন্দ্রনাথ দত্তের গদ্যরীতি

DOI: https://doi.org/10.62328/sp.v26i1.1
Crossmark

Authors

Abstract

নিরীশ্বর ও ‘বৈরী বিশ্বে'র মুখোমুখি প্রাণযাত্রায়, নিরন্তর 'একাকী' এক বাঙালি কবি অস্তিত্বের চূড়ায় দাঁড়িয়ে আধুনিক জীবনের শূন্যতা ও বৈকল্যকে অনুভব করেছেন। মানুষের জৈবনিক বিষবাঙ্গ তাঁর চেতনাচৈতন্যে ও অভিজ্ঞতায় বাড় তুলেছিলো। শতাব্দীর ঝড়ো উন্মাতাল মানব-মানস মূর্ত হয়েছে তাঁর উজ্জ্বল পংক্তিমালায়। এই বাঙালি কবি সুধীন্দ্রনাথ দত্ত। স্বকাল-পরিসরে দু'টি মহাযুদ্ধবাহিত জীবনবৈকল্যের পটভূমিতে তিনি মর্মন্তুদ বেদনার অকপট প্রকাশে মহিমান্বিত। 'ত্রিশঙ্কু' ও নিরাবলম্ব এই কবিপুরুষ তাঁর নিজস্ব বিনীত ভঙ্গিতে জানান, তিনি অন্ধকারে বদ্ধমূল, কিন্তু আলোর দিকে উঠছেন। ‘বৈরী বিশ্ব ও জড় প্রকৃতির মুখোমুখি সুধীন্দ্রনাথের জাগ্ৰত চৈতন্য অবৈকল্যের উদাহরণ; তাঁর স্বল্পায়তন রচনাকর্মের সর্বত্র ছড়ানো তীক্ষ্ণ তীব্র চেতনা, মেধা ও প্রজ্ঞা। সাহিত্যক্ষেত্রে তাঁর সাধনা ও সিদ্ধি মূলত তাঁরই অসামান্য মেধার ফসল। আবাল্য যুক্তির ভক্ত এবং প্রেরণা নামক পদার্থে অবিশ্বাসী সুধীন্দ্রনাথ দত্ত গদ্য ও পদ্য রচনায় সমান মনোযোগী। কবি আর নৈয়ায়িকের পংক্তিভোজন স্বভাববিরুদ্ধ মনে করেন না তিনি। কিন্তু স্বভাবত 'হৃদ্‌ব্যবসায়ী' ঢিলে-ঢালা বাঙালি লেখককুল যুক্তির ধার কমই ধারেন এবং এ জন্যেই বাংলা কবিতার সর্বত্র 'অসংলগ্ন ভাবচ্ছবির অনিকাম সংঘট' লক্ষ্য ক'রে সুধীন্দ্রনাথ দত্ত বাংলা প্রবন্ধও তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘোষণা করেছেন। অতিবিনয়ে সুধীন্দ্রনাথ দত্ত কাব্যক্ষেত্রে নিজেকে ‘পল্লবগ্রাহীদের পদাঙ্কচারী' আখ্যা দিলেও, তাঁর সাফল্য একক ও অসামান্য। কাব্যরচনায় তাঁর কাছে 'আধার আধেয়ের অগ্রগণ্য।' কাব্যক্ষেত্রে ভাষা ও রচনারীতি সম্পর্কে তীব্রভাবে সচেতন সুধীন্দ্রনাথ এবং আঙ্গিকের উপর এই তীক্ষ্ণ সজাগ দৃষ্টি তাঁর গদ্যরচনাতেও লক্ষ্যযোগ্য। বর্তমান রচনাপরিসরে আমরা সুধীন্দ্রনাথ দত্তের গদ্যরচনার ভাষা বিষয়ে আলেচনা করবো। এ জন্যে তাঁর অতি-তীক্ষ্ণ মনস্বিতা সম্পর্কে কিছুটা আলোকপাত বোধহয় অপ্রয়োজনীয় হবে না। দৃঢ়বদ্ধ সংগঠনের পরিবর্তে, সমকালীন ও পূর্ববর্তী বাংলা সাহিত্যে সুধীন্দ্রনাথ লক্ষ্য করেছেন আবেগ ও ভাবোচ্ছ্বাসের প্রাবল্য, অসংগতি ও শিথিলতা। শুধু কবিতায় নয়, গদ্যরচনাতেও ছিলো যুক্তির পরিবর্তে আবেগ-উচ্ছ্বাসের বন্যা। আঙ্গিকশৈথিল্য ও ভাষাবিষয়ে অমনোযোগ, বাঙালি লেখকের আলস্য-নেশায় বুঁদ চরিত্রই উদ্‌ঘাটিত করে। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1982-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সুধীন্দ্রনাথ দত্তের গদ্যরীতি. (1982). সাহিত্য পত্রিকা, 26(1), 1-20. https://doi.org/10.62328/sp.v26i1.1
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০