অগ্নি-বীণার নান্দনিকতা ও এর সমাজতত্ত্ব

DOI: https://doi.org/10.62328/sp.v58i1-2.2
Crossmark

Authors

Abstract

কাব্য-বিচারের সমাজতাত্ত্বিক রীতি-পদ্ধতি যেমন জনপ্রিয়, ঠিক তেমনি কাব্যধারার নিজস্ব বলয়ের সীমার মধ্যে নান্দনিক পর্যালোচনাও যথেষ্ট প্রভাবশালী। বর্তমান প্রবন্ধে এ দুয়ের সমন্বয়ের মধ্য দিয়ে অগ্নি-বীণা কাব্যের নন্দনসূত্র উন্মোচিত হয়েছে। দেখানো হয়েছে, গুরুত্বপূর্ণ ও তীব্র কাব্য হিসেবে অগ্নি-বীণা বাংলা কাব্যধারায় ছেদ যেমন ঘটিয়েছে, ঠিক তেমনি নানা মাত্রার ধারাবাহিকতাও রক্ষা করেছে। কিন্তু পরিপ্রেক্ষিতগত স্বাতন্ত্র্যের কারণে সমাজপটের উন্মোচন ব্যতিরেকে ওই ছেদ ও ধারাবাহিকতার যথার্থ মূল্যায়ন দুরূহ। এ কারণেই সমাজতাত্ত্বিক পটভূমিকে সমীকৃত করেই কেবল কাব্যটির নতুন নান্দনিকতার স্বরূপ উদ্‌ঘাটন সম্ভব। বাংলা সমালোচনা-সাহিত্যে নজরুল কাব্যের সমাজতত্ত্ব ব্যাপকভাবে আলোচিত হলেও মুখ্যত ‘বিষয়’ হিসেবেই তা বিবেচনায় এসেছে। অগ্নি-বীণার বর্তমানময়তা, ধ্বনিময় সাঙ্গীতিকতা ও উচ্চকণ্ঠ বক্তব্যময়তাকে প্রভাবশালী নন্দনতত্ত্বের নিরিখে বিচার করায় তার নান্দনিক তাৎপর্য শ্রেষ্ঠাংশে অধরাই থেকে গেছে। এ প্রেক্ষাপটে বর্তমান প্রবন্ধে দেখানো হয়েছে, পটভূমিগত নতুনত্ব ও ভিন্নতার বিশ্লেষণ কাব্যটির নন্দনসূত্র তুলনামূলক কার্যকরভাবে উন্মোচন করতে পারে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

References

আজহারউদ্দীন খান, ১৯৯৭। বাংলা সাহিত্যে নজরুল। সুপ্রীম পাবলিশার্স, কলকাতা।
আবদুল মান্নান সৈয়দ, ১৯৮৭। নজরুল ইসলাম: কালজ কালোত্তর। বাংলা একাডেমি, ঢাকা ।
আহমদ ছফা, ২০০২। নির্বাচিত প্রবন্ধ। মাওলা ব্রাদার্স, ঢাকা।
ওয়াল্টার বেনজামিন, ২০২০। ‘যান্ত্রিক পুনরুৎপাদনের যুগে শিল্পকলা’, মোহাম্মদ আজম
অনূদিত। বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ গ্রন্থভুক্ত। চৈতন্য, সিলেট।
গৌতম ভদ্র, ২০১১। ন্যাড়া বটতলায় যায় ক’বার?। ছাতিম বুক্‌স, কলকাতা।
দেবেশ রায়, ১৯৯১। উপন্যাস নিয়ে। দে’জ পাবলিশিং, কলকাতা।
মুজফ্‌ফর আহমদ, ১৯৬০। আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি। ন্যাশনাল বুক এজেন্সি, কলকাতা।
মুহম্মদ নূরুল হুদা, ১৩৯৫। ‘বিবর্তিত বাঙালী ও নজরুল ইসলাম’। রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য
প্রসঙ্গ। মুক্তধারা, ঢাকা।
মোহাম্মদ আজম, ২০১৩। ‘‘আধুনিক’ বাংলা কাব্যধারায় নজরুলের স্থান বিচার’। সাহিত্য পত্রিকা, সংখ্যা ২-৩, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মোহাম্মদ আজম, ২০১৫। ‘‘অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস’: ‘দারিদ্র্য’ ও নজরুলের সাহিত্যতত্ত্ব”। ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, ৯১-৯৩ সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মোহাম্মদ আজম, ২০২৩। মিখাইল বাখতিন: যাপিত জীবন ভাষা ও উপন্যাস। প্রকৃতি, ঢাকা।
মোহাম্মদ মনিরুজ্জামান (সম্পাদিত), ১৯৯৯। নজরুল সমীক্ষণ। নজরুল ইনস্টিটিউট, ঢাকা।
মোহাম্মদ মনিরুজ্জামান, ১৩৭৯। ‘নজরুল ইসলাম ও হিন্দু-মুসলমান সম্পর্ক’। নজরুল সমীক্ষণ,
মোহাম্মদ মনিরুজ্জামান সম্পাদিত। আনন্দ প্রকাশন, ঢাকা।
রফিকুল ইসলাম, ১৯৮২। কাজী নজরুল ইসলাম: জীবন ও কবিতা। মল্লিক ব্রাদার্স, ঢাকা।
সরোজ বন্দ্যোপাধ্যায়, ২০০০। বাংলা কবিতার কালান্তর, প্রথম দে’জ সংস্করণ। দে’জ
পাবলিশিং, কলকাতা।
সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ২০১১। ‘বটতলার ‘দোভাষী’ সাহিত্য – সেকাল ও একাল’। অনুষ্টুপ,
সম্পাদক: অনিল আচার্য, বটতলা বিশেষ সংখ্যা, বর্ষ ৪৫, ৪র্থ সংখ্যা। কলকাতা।
সৈয়দ আলী আহসান, ১৯৯১। রবীন্দ্রনাথ: কাব্য বিচারের ভূমিকা। আহমদ পাবলিশিং হাউস, ঢাকা।
সৈয়দ আলী আহসান, ১৯৯৩। আধুনিক বাংলা কবিতা: শব্দের অনুষঙ্গে। শিল্পতরু প্রকাশনী, ঢাকা।
হাসান হাফিজুর রহমান, ১৯৯৩। আধুনিক কবি ও কবিতা, ২য় সংস্করণ, প্রথম পুনর্মুদ্রণ। বাংলা
একাডেমি, ঢাকা।
হুমায়ুন কবির, ২০০২: বাংলার কাব্য, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা।


Bose, Neilesh 2014. Recasting the Region: Language, Culture, and Islam in Colonial Bengal. Oxford Uninersity Press, India.
Chakrabarty, Dipesh 2002. ‘Memories of Displacement: The Poetry and Prejudice of Dwelling. in Habitations of Modernity: Essays in the Wake of Subaltern Studies. The University of Chicago Press, Chicago.
Kaviraj, Sudipta 2003. The Two Histories of Literary Culture in Bengal’. in Literary Cultures in History: Reconstructions from South Asia. Edited by Sheldon Pollock. University of California Press, Berkeley-Los Angeles-London.
cover

Published

2023-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

অগ্নি-বীণার নান্দনিকতা ও এর সমাজতত্ত্ব. (2023). সাহিত্য পত্রিকা, 58(1-2), 25-46. https://doi.org/10.62328/sp.v58i1-2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%