শহীদুল জহিরের ছোটগল্প : জীবনসংকটের স্বরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v51i2.5
Crossmark

Authors

Abstract

একজন সংবেদনশীল শিল্পী সমকালীন সামাজিক প্রতিবেশ, রাজনৈতিক পরিমণ্ডল, সাংস্কৃতিক ঐতিহ্য-উত্তরাধিকার এবং জীবন থেকে অর্জিত অভিজ্ঞতার নির্যাসকে অবলম্বন করে যখন সাহিত্য রচনায় মনোনিবেশ করেন, তখন তাতে অনিবার্যভাবেই প্রতিবিম্বিত হয় তাঁর মেধা, প্রজ্ঞা, নিজস্ব জীবনদৃষ্টি ও শিল্পরুচি। এভাবেই তিনি কালজয়ী হয়ে ওঠেন পাঠকের কাছে, অর্জন করেন স্বীয় মনন ও শ্রমনিষ্ঠার স্বীকৃতি। শহীদুল জহির (১৯৫৩- ২০০৮) জীবদ্দশায় বাঙালি পাঠকের নিকট যতটা পরিচিত ছিলেন, মৃত্যুর পর তাঁর পরিচিতি নিঃসন্দেহে বহুলাংশেই বেড়েছে'। ছাত্রাবস্থায় গল্প লেখার যে সচেষ্ট আন্তরিকতা তাঁকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করেছিল', আজীবন ধরেই তিনি সেই সাধনায় আন্তরিকভাবে নিমগ্ন থেকেছেন। ব্যক্তিগত জীবনে যতই নিভৃতচারী হন না কেন, সংবেদনশীল মানুষ ও সচেতন নাগরিক হিসেবে সাহিত্যকর্মে তিনি যথেষ্ট উচ্চকণ্ঠ। কথাসাহিত্যে তাঁর সৃষ্ট চরিত্রেরা প্রায়শই গ্রাম ও শহরের নিমধ্যবিত্ত ও গড়পরতা মধ্যবিত্তের অন্তর্গত। তবু তাদের জীবনযাত্রা, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ, স্বার্থ-সংঘাত ও আস্থাশীলতার শিল্পায়নে তিনি কোনো বিশেষ দার্শনিক বা রাজনৈতিক আদর্শের প্রতি অনুরক্ত নন। সামন্ততন্ত্র থেকে বেরিয়ে আসা পুঁজিবাদী অর্থব্যবস্থার অসম বিস্তার এদেশের আপামর মানুষের জীবনপ্রবাহে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে দুই প্রধান ধর্মাবলম্বী হিন্দু ও মুসলমানের মধ্যে সৃষ্ট ভেদাভেদ, রাজনৈতিক পট-পরিবর্তন ও রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিস্থিতির সমবায়ে সাধারণ মানুষের অস্তিত্বসংকট ও আরো জটিল রূপ পেয়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2014-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শহীদুল জহিরের ছোটগল্প : জীবনসংকটের স্বরূপ . (2014). সাহিত্য পত্রিকা, 51(2), ৮৩-১০৮. https://doi.org/10.62328/sp.v51i2.5
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০