পূর্বপার্বতী ও অরণ্যের অধিকার : তুলনামূলক দ্রোহচেতনা

DOI: https://doi.org/10.62328/sp.v51i2.3
Crossmark

Authors

Abstract

প্রমিথিউসের দেয়া আগুন নিয়ে আদিভূমিতে জীবনসংগ্রামের যে অপরাজেয় স্ফুরণ ঘটেছিল অরণ্যচারী মানবজীবনে, বহুপথ পেরিয়ে আজকের এই সভ্যজীবনে সে-সংগ্রাম অন্তর্হিত হয়নি; বড়জোর ভিন্নখাতে প্রবাহিত হয়েছে। একুশ শতকের সভ্যতায় জ্ঞানে-বিজ্ঞানে মানুষ যখন বিস্ময়কর অগ্রগতির শীর্ষে অবস্থান করছে তখন এ সভ্যতার অন্তরালে অরণ্যচারী জনগোষ্ঠীর অস্তিত্ব আজও বিদ্যমান যারা আদিম জীবনের ধারাকে অনুসরণ করে প্রকৃতির কোলে প্রকৃতি-প্রদত্ত জীবিকা দ্বারা প্রকৃতিপূজায় আত্মানুসন্ধানে ব্যাপৃত। আধুনিক কথাশিল্পীগণ অসীম মমতা, সহমর্মিতা ও সামাজিক দায়বোধে প্রাগ্রার্য এ জনগোষ্ঠীর জীবন উপজীব্য করেছেন গল্প ও উপন্যাসে। নিস্তরঙ্গ নয়, সংগ্রামমুখর জীবনের অধিকারী যূথবদ্ধ এই মানুষেরা ঔপনিবেশিক শক্তিবিরোধী আন্দোলনে বারবার জ্বলে উঠেছে। নিজেদের স্বকীয়তা রক্ষা করতে এবং ইংরেজ শাসকগোষ্ঠীর শোষণ-পীড়ন-বঞ্চনা থেকে মুক্তি পেতে তারা বারবার দ্রোহ চেতনায় উজ্জীবিত হয়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আদিবাসীদের সংগ্রাম মুখর জীবনকে কেন্দ্র করে রচিত বাংলা উপন্যাসের মধ্যে প্রফুল্ল রায়ের পূর্বপার্বতী (১৯৫৬) ও মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার (১৯৭৭) অগ্রগণ্য ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2014-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পূর্বপার্বতী ও অরণ্যের অধিকার : তুলনামূলক দ্রোহচেতনা . (2014). সাহিত্য পত্রিকা, 51(2), ৫৫-৬৭. https://doi.org/10.62328/sp.v51i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%