বাংলাদেশের বিশিষ্ট গ্রামনাম ‘হাপানিয়া' : অভিধেয়রহস্যভেদ
Abstract
[এক] কথারম্ভ
বাংলাদেশের গ্রামনামসমূহ নানা বৈচিত্র্যে ভরপুর। ‘বাংলাদেশ’-ভূখণ্ডে বসবাসকারী ব্যক্তিবর্গের প্রায় দু হাজার বছরের অভিজ্ঞতাসমূহ এসব গ্রামনামে অনুস্যূত হয়েছে।' এ দু হাজার বছরেও নানাদিগ্ দেশাগত মানবসম্প্রদায় এ-ভূখণ্ডে বসতি স্থাপন করেছে। ফলে তাঁদের ভাষা ও সভ্যতা-সংস্কৃতির বিভিন্ন উপাদানও এখানকার আবহমান সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে। আধুনিক বাঙালির কাছে এদেশের গ্রামনামসমূহ, বহুক্ষেত্রে, উপলব্ধিগত অস্পষ্টতার বাতাবরণ তৈরি করে। বাংলা অভিধানসমূহে সন্নিবেশিত বিপুল জ্ঞানভাণ্ডারের সাহায্য নিয়েও, অনেক সময়ে, কিছু গ্রামনামের রহস্যভেদ করা সম্ভবপর হয়ে ওঠে না । তবে এসব স্থলেও জ্ঞানার্জনের বিষয়টিকে পরিহার করার সুযোগ নেই। কেননা এতে জাতির পূর্ণাঙ্গ আত্মোপলব্ধির প্রয়াস অনেকাংশে ব্যাহত হতে পারে। এসব চিন্তাচেতনার আলোকে আমরা, কিছু দুর্বোধ গ্রামনামবিষয়ে, অভিজ্ঞতা সঞ্চয়ে চেষ্টমান থাকার পক্ষপাতী। দীর্ঘ সময় ও বিপুল পরিশ্রমই কেবল এরকম প্রচেষ্টাকে সফল করে তুলতে পারে : জাতীয় ঐতিহ্যসন্ধানী কর্মীকে একথা জেনেই উদ্দিষ্ট কার্যে অগ্রসর হতে হয় ।
Downloads
Downloads