তপন রায়চৌধুরীর 'বাঙালনামা'

DOI: https://doi.org/10.62328/sp.v53i1.9
Crossmark

Authors

Abstract

তপন রায়চৌধুরীর জীবন আক্ষরিক অর্থেই বর্ণাঢ্য। কেবল বর্ণাঢ্য বললে অবশ্য বেশ কমিয়েই বলা হয় । বলা দরকার, নানা দিক থেকে তিনি ভাগ্যবানও বটে। বেশ কবার বিনয়বশত নিজের যোগ্যতার সাপেক্ষে তুলনামূলক ‘বাড়তি প্রাপ্তি'র কথা বলেছেন তিনি। যেসব জাগতিক প্রাপ্তির উল্লেখ করে তিনি বিনয় দেখিয়েছেন, সেগুলো তাঁর ক্ষেত্রে মোটেই বেশি নয়। কিন্তু মানুষের জীবনের অভিজ্ঞতা যেসব কারণে গুরুত্বপূর্ণ হয়, তার সবটা তো ব্যক্তিগত অর্জন নয়। জন্ম, পারিবারিক উত্তরাধিকার, বহু মানুষের জীবনের মোড় ঘোরানো সময়ে বেঁচে থাকা, রাজনৈতিক বা ক্ষমতাসম্পর্কের অন্তরঙ্গ হতে পারা, এমনকি লেখালেখির উৎসাহ আর ভোক্তা পাওয়া – এগুলো ঠিক ব্যক্তিগত কৃতিত্ব দিয়ে সবটা ব্যাখ্যা করা যায় না। তপন রায়ের ক্ষেত্রে বলা যায়, তিনি সময় ও প্রতিবেশের প্রশ্রয় পেয়েছেন; সাথে সাথে নিজের যোগ্যতা ও তৎপরতায় নিজ সময় ও প্রতিবেশকে তৈরিও করেছেন। তাই এ ‘শিক্ষাজীবী'র আত্মজীবনী এত আকর্ষণীয় হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

তপন রায়চৌধুরীর ’বাঙালনামা’ . (2015). সাহিত্য পত্রিকা, 53(1), ১৯৯-২১২. https://doi.org/10.62328/sp.v53i1.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%