নীহাররঞ্জন রায়ের বাঙালীর ইতিহাস (আদিপর্ব)

DOI: https://doi.org/10.62328/sp.v53i1.8
Crossmark

Authors

Abstract

বাঙালীর ইতিহাস (আদিপর্ব) নীহাররঞ্জন রায়, প্রথম স্বাক্ষরতা সংস্করণ (৩য় সংস্করণ), ১১ মাঘ ১৩৮৬; ২৬ জানুয়ারি ১৯৮০, প্রকাশক দীন মহম্মদ, ৬০ পটুয়াটোলা লেন, কলিকাতা-৭০০০০৯। প্রথম প্রকাশ: মাঘ ১৩৫৬, প্রকাশক-প্রশান্ত কুমার সিংহ, বুক এমপোরিএম লি. কলিকাতা।

নীহাররঞ্জন রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত গবেষক ও ঐতিহাসিক। বাঙালীর ইতিহাস আদিপর্ব গ্রন্থটি তাঁর দীর্ঘ দিনের গবেষণার ফসল। গ্রন্থকারের ভাষ্যমতে, ১৩৪৭ বঙ্গাব্দে তিনি পুস্তক রচনার কাজে হাত দেন। দীর্ঘ নয় বছর কঠোর পরিশ্রম করে তিনি ১৩৫৬ সালে পুস্তক প্রকাশে সক্ষম হন। এ কর্মে তাঁর উৎসাহদাতা ছিলেন আচার্য যদুনাথ সরকার। নীহাররঞ্জন ভূমিকাতে বলেছেন; “দশবছর আগে বাংলা ১৩৪৬-এ 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' আমাকে অধর চন্দ্র বক্তৃতামালায় ভারত বর্ষের বিশেষতঃ বাংলার যে কোন একটি পর্ব বা দিক সম্বন্ধে তিনটি বক্তৃতা দেবার জন্য আহ্বান করে। এই আহ্বানে সাড়া দিয়ে 'বাঙালীর ইতিহাসের কাঠামো' শিরোনামে প্রবন্ধ রচনা করে পরিষৎ মন্দিরের তিনটি অধিবেশনে তা পাঠ করি। এই তিন অধিবেশনেই সভাপতি ছিলেন শ্রদ্ধেয় আচার্য যদুনাথ সরকার মহাশয়। অধিবেশন শেষে যদুনাথ সরকার মহাশয় কাঠামোটিকে পূর্ণাঙ্গ ইতিহাসে রূপান্তরিত করতে উপদেশ দেন। সুতরাং যদুনাথ সরকার মহাশয়ের প্রেরণা ও উৎসাহ আগাগোড়া দীপ্যমান না থাকলে এ গ্রন্থ রচনা শেষ হওয়া দূরে থাক সূত্রপাতই হতো না। তার ইতিহাস ধ্যানের আদর্শ, তাঁর স্নেহ ও শুভেচ্ছা আমার জীবনের পরম ঐশ্বর্য।” (বাঙালীর ইতিহাস, আদিপর্ব, ভূমিকা, পৃ. ২০)

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নীহাররঞ্জন রায়ের বাঙালীর ইতিহাস (আদিপর্ব) . (2015). সাহিত্য পত্রিকা, 53(1), ১৯১-১৯৭. https://doi.org/10.62328/sp.v53i1.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%