মুহম্মদ শহীদুল্লাকে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অপ্রকাশিত পত্র

DOI: https://doi.org/10.62328/sp.v53i1.7
Crossmark

Authors

Abstract

মুহম্মদ শহীদুল্লাকে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কয়েকটি অপ্রকাশিত পত্র এখানে সংকলিত হল। এই পাঁচ পত্র ১৯১৮ ও ১৯৫০-এর মধ্যে লেখা। ১৯২০ এর একটি পত্র লন্ডন থেকে লেখা; বাকিগুলি কলকাতা থেকে। এসব পত্র থেকে উভয় পণ্ডিতের ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ ব্যক্তিগত সম্পর্কের পরিচয় পাওয়া যায়। প্রথম পত্র এখন থেকে প্রায় শতবর্ষ আগে ১৯১৮ সালের ৩রা সেপ্টেম্বরে লেখা। এই পত্রে বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশিত সুনীতিকুমারের একটি প্রবন্ধের শহীদুল্লাহ-কৃত সমালোচনা “আরবী ও ফারসী নামের বাঙ্গালা লিপ্যন্তর” সম্পর্কে সুনীতিবাবুর প্রতিক্রিয়ার আভাস পাওয়া যায় । শহীদুল্লাহ্ সমালোচনাটি সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশের আগেই সুনীতিবাবু পরিষৎ পত্রিকা পরিচালনা সমিতির সদস্য হিসাবে দেখার সুযোগ পেয়েছিলেন। এই পত্রে পত্রকার জানান যে, “আপনি আমার সামান্য প্রবন্ধ লইয়া যে গবেষণাপূর্ণ সমালোচনা করিয়াছেন তজ্জন্য আমি বিশেষ কৃতজ্ঞ।” এই পত্রে উল্লেখ করা হয় যে, শহীদুল্লাহ্ সমালোচনায় যেসব প্রসঙ্গ উত্থাপিত সে বিষয়ে সুনীতি বাবুর ভিন্নমত সম্বন্ধে বিশদভাবে আকেটি প্রবন্ধ প্রকাশ করবেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মুহম্মদ শহীদুল্লাকে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অপ্রকাশিত পত্র . (2015). সাহিত্য পত্রিকা, 53(1), ১৭৫-১৮৬. https://doi.org/10.62328/sp.v53i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%