নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প : বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ ও মন্বন্তরের শিল্পরূপ
Abstract
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতবর্ষ তথা বিশ্ববাসীর জীবনে একটি যুগান্তকারী ঘটনা। এই মহাযুদ্ধে ভারতবর্ষ প্রত্যক্ষভাবে জড়িত না হলেও ভারতবাসীর জীবনে এই মহাযুদ্ধের প্রভাব ছিল অপরিসীম। এই মহাযুদ্ধ এবং যুদ্ধের উপজাত হিসেবে সৃষ্ট নানা ঘটনা অবলম্বনে তৎকালের সাহিত্যিকেরা রচনা করেছেন অনেকগুলো কালোত্তীর্ণ ছোটগল্প। এসব সাহিত্যিকের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের অনিবার্য প্রভাবে সৃষ্ট দুর্ভিক্ষ, মন্বন্তর, চোরাকারবারি, কালোবাজারি, এবং কলেরার মহামারী অবলম্বনে রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পগুলো অনন্য। সমকালে সংঘটিত এই ঘটনাগুলো অবলম্বনে তাঁর গল্প রচিত হওয়ায় এগুলো হয়েছে সমকালের প্রতিবেদন। গল্পগুলোতে তিনি যেমন সমকালের রূপায়ণ করেছেন, তেমনি রূপায়ণ করেছেন তাঁর কালের নেতিবাচক চরিত্রের মানুষদের এবং সন্ধান করেছেন শুদ্ধসত্তার, ব্যক্ত করেছেন মানবীয় মুক্তির আকাঙ্ক্ষা। মার্কসীয় দৰ্শনজাত সমাজতান্ত্রিক নীতি ও আদর্শের প্রতি বিশ্বাস এক্ষেত্রে তাঁকে সদর্থক জীবনবোধে উপনীত হতে সহায়তা করেছে।
Downloads
Downloads