দুর্গেশনন্দিনী উপন্যাসের বিভিন্ন সংস্করণ : পরিবর্তনের প্রকৃতি

DOI: https://doi.org/10.62328/sp.v53i1.1
Crossmark

Authors

Abstract

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' উপন্যাসের অন্তত ১৩টি সংস্করণ প্রকাশিত হয় লেখকের জীবদ্দশায়। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে; দ্বিতীয় সংস্করণ সম্ভবত ১৮৬৭ সালে, তৃতীয়টি ১৮৬৯ সালে, চতুর্থটি ১৮৭১ সালে, পঞ্চমটি ১৮৭৪ সালে, ষষ্ঠটি ১৮৭৬ সালে, সপ্তমটি ১৮৭৯ সালে, অষ্টমটি ১৮৮১ সালে, নবমটি ১৮৮৩ সালে, দশমটি ১৮৮৪ সালে, একাদশটি ১৮৮৮ সালে, দ্বাদশটি সম্ভবত ১৮৯০ সালে, এবং ত্রয়োদশটি ১৮৯৩ সালে। এছাড়া ১৮৮১ সালে এই উপন্যাসের একটি রোমানীকৃত সংস্করণ প্রকাশিত হয়। বঙ্কিম রচনাবলি সম্পাদনার সময়ে যোগেশচন্দ্ৰ বাগল ১৮৯৩ সালের সংস্করণকে গ্রহণ করেছিলেন। অন্য সংস্করণগুলোর কপি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন গ্রন্থাগারে রয়েছে। প্রথম সংস্করণের একটি কপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর গ্রন্থাগারে সংরক্ষিত আছে। দ্বিতীয় সংস্করণের একটি কপি, এবং রোমানীকৃত সংস্করণের একটি কপিও এই গ্রন্থাগারে পাওয়া যায়। সংস্করণগুলোকে পাশাপাশি রাখলে বোঝা যায়, এর অনেকগুলোই সরাসরি পুনর্মুদ্রণ। তবে উপন্যাসটির দ্বিতীয় সংস্করণে এবং শেষ সংস্করণে প্রচুর পরিমাণে সংশোধন, পরিবর্জন ও পরিবর্ধন ঘটে। 'দুর্গেশনন্দিনী' উপন্যাসের এই দুই সংস্করণের সঙ্গে প্রথম সংস্করণের তথা ১৮৬৫ সালের প্রথম মুদ্রণের পাঠগত পরিবর্তনের প্রকৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করাই এই প্রবন্ধের মূল লক্ষ্য।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

দুর্গেশনন্দিনী উপন্যাসের বিভিন্ন সংস্করণ : পরিবর্তনের প্রকৃতি . (2015). সাহিত্য পত্রিকা, 53(1), ১-১১. https://doi.org/10.62328/sp.v53i1.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%