কানুপার কাল নির্ণয়

DOI: https://doi.org/10.62328/sp.v1i2.2
Crossmark

Authors

Abstract

শবরীপা, লুইপা, কৃষ্ণাচার্য বা কানুপা, গুহ্যপাদ বা ভাদে চর্যাগীতির লেখক। তিব্বতী এবং নাথগীতিকার ঐতিহ্যমতে জালন্ধরী মেহেরকুলের রাজা গোপী-চাঁদের দীক্ষাগুরু ছিলেন। কেহ কেহ এই গোপীচাঁদকে রাজেন্দ্রচোলের তিরুমলয় লিপিতে ( ১০২৪ খ্রীঃ অঃ) উল্লেখিত বঙ্গালদেশের রাজা গোবিন্দচন্দ্রের সহিত অভিন্ন মনে করিয়াছেন; কিন্তু তাহা ভুল। বাংলাদেশের ইতিহাস অনুযায়ী গোপী- চন্দ্রের ভ্রাতা ললিতচন্দ্র এবং তাঁহার রাজত্বের পরে অরাজক অবস্থার অবসানে পাল বংশের প্রথম রাজা গোপালদেব (আনুমানিক ৭১৫-৭৬০ খ্রীঃ অঃ) রাজপদে বৃত হন। সুতরাং ইহাতে গোপীচাঁদের সময় খ্রীঃ সপ্তম শতকের চতুর্থ পাদে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত বাংলার ইতিহাসের ১ম খণ্ডে (পৃঃ ১৮৬) গোপীচাঁদের রাজত্বকাল সপ্তম শতকের শেষে হইতে পারে, বলা হইয়াছে। অন্যদিক হইতেও এই সময় নির্ণয় সমর্থিত হয়। হিন্দী ও তিব্বতী ঐতিহ্যে গোপী- চাঁদকে রাজা ভর্তৃহরির ভাগিনেয় বলা হইয়াছে। চৈনিক পরিব্রাজক I tsing ( ৬৭৩ খ্রীঃ অঃ) তাঁহার ভারত ভ্রমণের বিবরণে, ৬৫১ খ্রীঃ এক ভর্তৃহরির মৃত্যুকাল লিখিয়াছেন। লামা তারনাথের মতে জালন্ধরী ভর্তৃহরিকে দীক্ষাদান করেন। এই ভর্তৃ হরি অবশ্য গোপীচাঁদের মাতুল হইবেন। ইহার অন্য প্রমাণও আছে। লামা তারনাথ লিখিয়াছেন যে, গোপীচাঁদ বৌদ্ধ পণ্ডিত ধর্মকীর্তির মৃত্যু-সময়ে বা কিছু পরে রাজত্ব করিতে আরম্ভ করেন। I-tsing এই ধর্মকীর্তিকে তাঁহার ভারত ভ্রমণ সময়ের একজন প্রসিদ্ধ বৌদ্ধ পণ্ডিত বলিয়া উল্লেখ করিয়াছেন। ইহাতেও গোপীচাঁদের সময় সপ্তম শতকের চতুর্থপাদে পড়ে। গোপীচাঁদের দীক্ষাগুরু জালন্ধরী পাও সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে হইবেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1957-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কানুপার কাল নির্ণয়. (1957). সাহিত্য পত্রিকা, 1(2), 17-20. https://doi.org/10.62328/sp.v1i2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%