রবীন্দ্রনাথের ছড়ার সংগ্রহ

DOI: https://doi.org/10.62328/sp.v5i1.3
Crossmark

Authors

Abstract

আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের মত বাংলা লোক সাহিত্যের অনুশীলনও যে পাশ্চাত্য শিক্ষাদীক্ষার প্রভাবের প্রত্যক্ষ ফল, এ কথা অস্বীকার করিবার উপায় নাই৷ খৃষ্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভেই খৃষ্টান ধর্ম-প্রচারক-দিগের বাংলা ভাষা শিক্ষা লাভ করিবার প্রয়োজনীয়তা হইতেই তাঁহাদের মধ্যেই ইহার সূত্রপাত, তারপর দীর্ঘকাল ধরিয়া তাঁহারাই ইহার অনুশীলন করিবার পর ক্রমে এ দেশের শিক্ষিত সমাজেও এই বিষয়ে কৌতূহল প্রকাশ পায় রেভারেণ্ড উইলিয়ম মর্টন বাংলার প্রাচীনতম প্রবাদ-সংগ্রহ প্রকাশিত করেন। ইহাতে বাংলা এবং সংস্কৃত উভয় ভাষার প্রবাদই গৃহীত হয়। ১৮৩২ খ্রীষ্টাব্দে এই প্রবাদ সংগ্রহ প্রকাশিত হয়, ইহাতে বাংলা প্রবাদের সংখ্যা ছিল ৮০৩ এবং সংস্কৃত প্রবাদের সংখ্যাও প্রায় অনুরূপ ছিল। ইহার তিন বৎসর পর উইলিয়ম মর্টন 'ক্যালকাটা ক্রিশ্চিয়ান অবজার্ভার' (Calcutta Christian Observer) পত্রিকায় ক্রমান্বয়ে আরও প্রায় দেড় শত বাংলা প্রবাদ প্রকাশিত করেন। উইলিয়ম মর্টনের এই উভয় সংগ্রহই পরবর্তী সকল প্রবাদ সংগ্রহের ভিত্তিস্বরূপ গৃহীত হইয়াছিল।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1961-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের ছড়ার সংগ্রহ . (1961). সাহিত্য পত্রিকা, 5(1), 35-44. https://doi.org/10.62328/sp.v5i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%