উন্মেষ যুগের বাঙলা গদ্যে মুসলিম প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v5i1.6
Crossmark

Authors

Abstract

পাঠ্যপুস্তকগুলো প্রথমে ফোর্ট উইলিয়ম উনিশ শতকের প্রথমার্ধের বাঙলা গদ্য প্রধানত দু’শ্রেণীর রচনা : পাঠ্যপুস্তক আর সমাজ সমালোচনামূলক নক্সা। কলেজের বাঙলা বিভাগ ও পরে স্কুল বুক সোসাইটির প্রয়োজনানুসারে লিখিত হ’য়েছিল। ফোর্ট উইলিয়ম কলেজের পণ্ডিতগোষ্ঠীর প্রয়াসে বাঙলা গদ্যের প্রচলন হবার অল্পকালের মধ্যেই সাময়িক পত্রের আবির্ভাব হয় (১৮১৮)। নানা বিষয়ক সমাজ সমালোচনামূলক নক্সা ছিল এই সাময়িক পত্রাশ্রয়ী রচনা। ভবানীচরণের বাবু উপ্যাখান থেকে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল পর্যন্ত এ শ্রেণীর রচনা ক্রমে ক্রমে বাঙলা সামাজিক উপন্যাসের সূচনাপর্ব নির্মাণ ক'রেছে এবং এই সব রচনায় নবজাগ্রত হিন্দু মধ্যবিত্ত তার স্বাক্ষর রাখতে আরম্ভ করেছে। অন্যদিকে পাঠ্যপুস্তক-জাতীয় রচনাবলী বাঙলা গদ্যের আদি বলেই বাঙলা গদ্যের নির্ণীয়মান রূপের উপর এক দূর-প্রসারী প্রভাব বিস্তার করেছে। এই প্রভাবের একটি রূপ আমাদের পরিচিত: বাঙলা গদ্য ক্রমশ সংস্কৃতিকরণের ফলে বাঙলা সাহিত্যের এক নিশ্চিত সম্ভাবনার—বাংলা মৌলিক রচনা প্রয়াসের — অবলুপ্তি ঘটেছে। লক্ষণীয় বিষয় এই যে, এই পর্যায়ের ওই কিঞ্চিৎ মৌলিক রচনা প্রয়াসেই কেবল মাত্র মুসলিম প্রসঙ্গের অবতারণা ঘটেছিল ; এই রচনা ছিল তৎকালে লোক জীবনে প্রচলিত ভাষাশ্রয়ী এবং বিষয় ও বর্ণনাভঙ্গির দিক থেকে বাঙলা ঐতিহাসিক উপন্যাসের উৎস স্বরূপ। কিন্তু একটি ভ্রান্ত ধারণার পারবশ্যতা এই যুগের সমগ্র সাহিত্য পরিমণ্ডলকে বিভ্রান্তির পথে পরিচালনা ক'রেছে। এ সম্পর্কে কোন আলোচনাই ইতিপূর্বে হয়নি৷ 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1961-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

উন্মেষ যুগের বাঙলা গদ্যে মুসলিম প্রসঙ্গ . (1961). সাহিত্য পত্রিকা, 5(1), 89-122. https://doi.org/10.62328/sp.v5i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%