আধুনিক কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র
Abstract
বর্তমান আলোচনায় আধুনিক বাংলা কাহিনীকাব্যে হিন্দু লেখকদের রচনায় মুসলিম জীবন ও চিত্রের একটি যথাসম্ভব পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, নবীনচন্দ্র সেন, প্রসন্ন কুমার নাগ, যোগীন্দ্রনাথ বহু ও সঞ্জীব চৌধুরী-রচিত কাহিনীকাব্যসমূহ এই আলোচনার বিষয়রূপে গৃহীত হয়েছে। এবং মধুসূদন দত্ত, কায়কোবাদ ও অন্যান্যদের রচনা সম্পর্কে প্রয়োজনীয় প্রাসঙ্গিক মন্তব্য করা হয়েছে। মুসলিম চরিত্র ও চিত্রের ঐতিহাসিকত্ব বিচার করে এবং কবির মনোভঙ্গি ও যুগপ্রভাব বিশ্লেষণ ক'রে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোন থেকে উক্ত কবিদের কাব্যের পুনর্বিচার এই রচনার উদ্দেশ্য। এই সুদীর্ঘ আলোচনায় আলোচিত কবিদের রচনার প্রেরণা 'ও ' বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়েছে। ইতিহাস-নির্ভর কাব্যগুলোতে কবির ইতিহাস নিষ্ঠা, সত্যচ্যুতি অথবা কাল্পনিক কথকতার যথাসম্ভব প্রাথমিক উৎস নির্দেশ করে কবির মনোভঙ্গি, যুগানুগত্য ও প্রতিভার শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্বাস, সামাজিক সম্পর্কের এই নব- মূল্যমানের পরিপ্রেক্ষিতে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস পুনর্লিখিত হবার প্রয়োজনীয়তা আছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1961 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.