আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম-সাধনা

DOI: https://doi.org/10.62328/sp.v5i2.7
Crossmark

Authors

Abstract

আলোচ্য বইটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব কাজী আবদুল মান্নান উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে বাঙালী মুসলমানের অবদানের স্বরূপনির্ণয়ের প্রয়াস পেয়েছেন। বইটিতে সাহিত্যের ইতিহাসের উপাদান আছে যথেষ্ট, তবে লেখকের প্রধান লক্ষ্য সমাজিক পটভূমিতে এই সাহিত্যের বিচার বিশ্লেষণ করা এবং সাহিত্যে প্রতিফলিত চিন্তাধারার পরিচয় দেওয়া। তাই ইতিহাসের আকারে বা বিভিন্ন লেখকের রচনাবলীর ধারাবাহিক আলোচনারূপে এটি রচিত হয় নি । বইটি চারটি অধ্যায়ে বিভক্ত : “পটভূমি”, “মুসলমানদের বিক্ষিপ্ত সাহিত্যিক প্রয়াস (১৮৬৪-১৮৯৯)”, “মুসলমানদের সঙ্ঘবদ্ধ সাহিত্যিক প্রয়াস (১৮৯৯-১৯১৭)” এবং “জাতীয় আখ্যান-কাব্যের ধারায় মুসলমান কবি (১৯০১-১৯১৮)”। প্রত্যেকটি অধ্যায়ই স্বতন্ত্র প্রবন্ধ হিসেবে রচিত বলে মনে হয়। তবে প্রথমটিতে অষ্টাদশ-উনবিংশ শতাব্দীর সামাজিক পশ্চাদভূমি এবং পরবর্তী তিনটি অধ্যায়ে ১৮৬৪ থেকে ১৯১৮ পর্যন্ত মুসলমান লেখকদের সাহিত্য-সাধনা সম্পর্কে তাঁর সামগ্রিক বক্তব্য প্রকাশ পেয়েছে। বইটির সামগ্রিকতা সত্ত্বেও অধ্যায়গুলোকে বিচ্ছিন্ন প্রবন্ধ বলে আখ্যায়িত করছি কেন, এর একটা কৈফিয়ত দেওয়া দরকার। এর প্রধান কারণ এই যে, বইটির কোথাও লেখক তাঁর অধ্যায়বিভাগের কোন কারণ দর্শান নি। ১৮৮৮ খৃষ্টাব্দকে কি কারণে তিনি বিক্ষিপ্ত সাহিত্যিক প্রয়াসের অবসানকাল বলে গণ্য করেছেন, একথা আমাদেরকে যেমন বুঝিয়ে বলেন নি, তেমনি, ১৮৮৯ থেকে সংঘবদ্ধ প্রচেষ্টার সূত্রপাত হল কেন এবং কি করে, তাও আমরা সুস্পষ্টরূপে উপলব্ধি করতে পারি না। অনুমান করা যায়, বিভিন্ন লেখকের গ্রন্থ-প্ৰকাশকেতিনি বিক্ষিপ্ত প্রয়াস এবং পত্রিকা-প্রকাশকে সংঘবদ্ধ প্রয়াস বলে গণ্য করেছেন । কিন্তু তবু কথা রয়ে যায়। তৃতীয় অধ্যায়ে ১৮৮৯ খৃষ্টাব্দের আগে প্রচারিত অন্ততঃ দুটি পত্রিকার উল্লেখ তিনি করেছেন—‘আজীজনেহার’ এবং ‘আখবারে এসলামিয়া'। আবার, ঐ একই অধ্যায়ে চারজন লেখকের মিলিত রচনার- ‘এসলাম তত্ত্বে’র—আলোচনাও তিনি করেছেন। কাজেই ঐ তারিখ এবং সংঘবদ্ধতা সম্পর্কে আরেকটু স্পষ্টভাষী হওয়া তাঁর পক্ষে আবশ্যক ছিল ৷ তাছাড়া, বইকে ‘বিক্ষিপ্ত’ এবং পত্রিকাকে ‘সংঘবদ্ধ’রূপে শ্রেণীকরণ করাও কি খুব নিরাপদ ? একই লোক যখন পুস্তক প্রকাশ করছেন, তখন সেটা তাঁর বিক্ষিপ্ত প্রয়াস আর তিনিই যখন আবার পত্রিকা প্রকাশ করছেন, তখন সেটা তাঁর সংঘবদ্ধ প্রচেষ্টা—এ কথা কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে যদি লেখক গোড়ায় এসব শ্রেণীকরণের হেতুবাদ বিবৃত না করেন। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1961-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম-সাধনা. (1961). সাহিত্য পত্রিকা, 5(2), 3`13-324. https://doi.org/10.62328/sp.v5i2.7
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০