বৃটিশ মিউজিয়াম লাইব্রেরীতে মুসলমান রচিত বাংলা বই (প্রথম অংশ)

DOI: https://doi.org/10.62328/sp.v12i1.7

Authors

  • মোহাম্মদ আবু জাফর Author

Abstract

বিদেশে বিশেষত ইংলণ্ডে সংরক্ষিত বাংলা বইয়ের পূর্ণাঙ্গ তালিকাগ্রন্থ-নির্মাণের প্রথম উদ্যোগ নেন প্রফেসর জে. এফ. ব্লু মহার্ট। তিনি বৃটিশ মিউজিয়াম লাইব্রেরীর বাংলা বইগুলো তালিকাভুক্ত করার জন্য নিয়মানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বস্তুত তাঁরই চেষ্টায় ১৮৮৬ খ্রীষ্টাব্দে Catalogue of the Bengali Printed Books in the Library of the British Museum প্রথম প্রকাশ লাভ করে। গ্রন্থ কিংবা লেখকের নাম-বরাবর গ্রন্থপঞ্জী প্রণয়নের প্রচেষ্টাও তাঁর ৷ এ তথ্যের সমর্থনে মিউজিয়াম লাইব্রেরীর মুদ্রিত-গ্রন্থ-বিভাগের কীপার Geo. Bullen-প্ৰদত্ত ভূমিকা উদ্ধত করা যেতে পারে : The present Catalogue has been compiled by Mr. J. F. Blumhardt, formerly of the Bengal Civil Service, who has for several years been employed in cataloguing the works in the North Indian Vernaculars in the Museum Library. It is, perhaps, the first attempt that has been made to arrange Bengali writings under authors' names; and the principles on which this has been done are fully stated in the preface. সংশ্লিষ্ট ক্যাটালগে ব্লুমহার্ট একটি বিস্তৃত ভূমিকা দিয়েছেন। সেখানে যে রীতিতে তিনি তালিকা- গ্রন্থ ও গ্রন্থপঞ্জী প্রণয়ন করেছেন তার বিস্তৃত বিবরণ ও কারণ ব্যাখ্যা করা আছে। আমি ইণ্ডিয়া অফিস লাইব্রেরীতে মুসলমান রচিত বাংলা বই (প্রথম অংশ) প্রবন্ধে এই ভূমিকাটি তুলে দিয়েছি (সাহিত্য পত্রিকা : ১৩৭৫ বর্ষা সংখ্যা)। 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1968-06-15

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বৃটিশ মিউজিয়াম লাইব্রেরীতে মুসলমান রচিত বাংলা বই (প্রথম অংশ) . (1968). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 12(1), 221-256. https://doi.org/10.62328/sp.v12i1.7