মশাররফ হোসেনের ‘আমার জীবনী'
Abstract
মীর মশাররফ হোসেনের ( ১৮৪৭ – ১৯১২) আত্মজীবনীমূলক রচনা “আমার জীবনী”র ( ১৩১৫ – ১৬ ) একটি পুরনো কপি সম্প্রতি আমাদের হাতে এসেছে। ‘আমার জীবনী' মীরের একটি প্রধান সাহিত্য কীর্তি ( Major work ) ; কিন্তু বইটি দুষ্প্রাপ্য বলে এর ওপর কোন বিস্তৃত আলোচনা এ পর্যন্ত হয়নি । আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরী লণ্ডনস্থ কমনওয়েলথ রিলেসন্স্ লাইব্রেরীতে বইটা দেখেন এবং এর কিছু উল্লেখযোগ্য অংশ টুকে এনে তাঁর ‘মীর মানস’' গ্রন্থের পরিশিষ্টে অর্ন্তভুক্ত করেন। বাংলা আত্মজীবনীর পটভূমিকায় মীরের বইটির মূল্যায়নেও তিনি সচেষ্ট হন। মূলত: অধ্যাপক চৌধুরীর কল্যাণেই ‘আমার জীবনীর' সঙ্গে পাঠক সমাজের পরিচয় ঘটে। মশাররফ হোসেনের গুণগ্রাহী পাঠক সমাজের অপরিসীম কৌতূহল আরও কিছুটা নিবৃত্ত হবে মনে করেই এ আলোচনার সূত্রপাত করতে প্রয়াসী হয়েছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1969 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.