রবীন্দ্রকাব্যে উপমা ও প্রতীক

DOI: https://doi.org/10.62328/sp.v13i2.4
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথের উপমাগুলো সর্বাংশে রোমান্টিক কাব্যচেতনার প্রকাশক- এ কথা সত্য নয়। কিন্তু একথাও বলতে হয় রবীন্দ্রনাথ যেখানে প্রতিভাবান রোমান্টিক গীতিকবি, সেখানে তাঁর উপমায় গতানুগতিক রূপচিত্রও কাম্য নয়। রবীন্দ্রনাথের উপমা বিচারেও একথাটি মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের কিছু উপমা বিশ্লেষণধর্মী, ব্যাখ্যাযুক্ত, বিষয়কে স্পষ্ট করবার জন্যেই তৈরী। গদ্য কাব্যগুলোতে ভাব প্রধানতঃ আখ্যায়িকা প্রধান বলে ও সব কাব্যের উপমাতে অথবা ব্যাখ্যার ব্যাপারটা বেশী পাই। সন্দেহ নেই উপমা ব্যাখ্যারই প্রাধান্য দেয় প্রধাণতঃ, তবু রোমান্টিক উপমার বৈশিষ্ট্য তার ইঙ্গিতধর্মিতার মধ্যে । রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপমাগুলো ইঙ্গিতধর্মিতায় প্রোজ্জ্বল। তাঁর বিবৃতিমূলক উপমাগুলোর মধ্যে রয়েছে বিশ্লেষণের অতি- রিক্ত প্রাধান্য এবং এ কারণে এ গুলোর লক্ষ্য বক্তব্য বিষয়ের যথাযথ পরিস্ফুটন । ‘বিদায়-অভিশাপ' ‘চিত্রাঙ্গদা' প্রভৃতি কাব্যনাট্য এবং 'কথা ও কাহিনী'র আখ্যানমূলক কবিতাগুলোতে এ জাতীয় উপমার প্রচুর সন্ধান রয়েছে। অবশ্য তাঁর প্রধান প্রধান গীতিকাব্যগুলোতেও বিবৃতি প্রধান উপমা আছে। মানসীর 'মেঘদূত' কবিতার উপমার কথাই ধরা যাক৷

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1969-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রকাব্যে উপমা ও প্রতীক . (1969). সাহিত্য পত্রিকা, 13(2), 138-193. https://doi.org/10.62328/sp.v13i2.4